জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদ, শেষ সময় ২৯ অক্টোবর
জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য নির্ধারিত সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিটসহ মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

