সারাদেশ
বাসভাড়া বাড়তি: ১০ টাকার ভাড়া ১৫ টাকা, যাত্রীদের ভোগান্তি
বাসভাড়া বাড়তি নেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর বিভিন্ন রুটে। জ্বালানি তেলের দাম বাড়ার পর এখনো নতুন ভাড়ার তালিকা প্রকাশ না হলেও কোনো কোনো বাসে আগের চেয়ে ৫ টাকা বেশি নেওয়া হচ্ছে। ফলে যেখানে আগে ১০ টাকা ভাড়া ছিল, সেখানে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১৫ টাকা। বাসে ওঠার সময়ই অনেক যাত্রীকে সহকারীরা জানিয়ে দিচ্ছেন, ‘আজকে কিন্তু ভাড়া বেশি।’ এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাসকর্মীদের কথা-কাটাকাটির ঘটনাও ঘটছে।
সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুর্ঘটনা নিহত ২
চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাড়ি পার্কিং নিয়ে মালিক সমিতির জরুরি সতর্কতা
গাড়ি পার্কিং নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সড়কের দুই পাশে, অনিরাপদ জায়গা কিংবা নির্জন স্থানে কোনো ধরনের যানবাহন না রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানান সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। তাঁর ভাষ্য, অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ভাঙচুর এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তেজগাঁও মসজিদ থেকে আটক ১২ জনের ৩ দিনের রিমান্ড
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩ জনের মধ্যে ১২ জনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। সিটিটিসির দাবি, এসব ব্যক্তির বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা এবং উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যোগাযোগের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
অপ্রতিমের মাকে কী জবাব দেবো, জানি না: এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, অপ্রতিমের মতো ১৩ বছরের এক কিশোর হত্যার ঘটনা এই সময়ে ঘটতে পারে, তা তিনি বিশ্বাস করতে পারছেন না। এ ধরনের ঘটনার কোনো জবাব নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

