রেসিপি

শীতের সন্ধ্যায় ঘরেই তৈরি করুন ক্যাফের মতো ঘন হট চকলেট, রইল সহজ রেসিপি

শীতের সন্ধ্যায় এক কাপ গরম পানীয় মন ভালো করে দিতে পারে। বিশেষ করে চকলেটপ্রেমীদের কাছে ঘন ও ক্রিমি হট চকলেটের স্বাদই আলাদা। বাইরে ক্যাফেতে গিয়ে এই পানীয় পান করতে ভালো লাগলেও চাইলে খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন ক্যাফের মতো সুস্বাদু হট চকলেট।

শীতের বিকেলে তৈরি করুন নারকেলের পুরে দুধপুলি, রইল সহজ রেসিপি

শীতের সকালে কিংবা বিকেলের নাশতায় পিঠা খেতে ভালোবাসেন অনেকেই। আর বাঙালির পিঠার তালিকায় দুধপুলির রয়েছে আলাদা জনপ্রিয়তা। চালের গুঁড়ার নরম খোলসের ভেতরে নারকেল ও গুড়ের মিষ্টি পুর, সঙ্গে ঘন দুধের স্বাদ, সব মিলিয়ে দুধপুলি যেন শীতের বিশেষ আয়োজন।

কম সময়ে তৈরি করুন সুস্বাদু মুরগির ঝোল, রইল সহজ রেসিপি

দুপুর কিংবা রাতের খাবারে গরম ভাতের সঙ্গে মুরগির ঝোল অনেকেরই পছন্দের। তবে ব্যস্ত দিনে দীর্ঘ সময় রান্নাঘরে কাটানোর সুযোগ হয় না। এমন সময়ে অল্প উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করতে পারেন সুস্বাদু মুরগির ঝোল। রান্নার জন্য খুব বেশি মসলার প্রয়োজন নেই। পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ ও কয়েকটি পরিচিত উপকরণ দিয়েই তৈরি হবে মজাদার এই পদ।

ঘরোয়া মসলায় গরুর মাংসের ভুনা তৈরির সহজ রেসিপি

গরুর মাংসের ভুনা বাঙালির পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। বিশেষ দিন, পারিবারিক আয়োজন কিংবা ছুটির দিনের দুপুরে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে গরুর মাংসের ভুনা হলে খাবারের স্বাদ যেন আরও বেড়ে যায়। রেস্তোরাঁর মতো স্বাদ পেতে সব সময় জটিল মসলা বা বিশেষ উপকরণের প্রয়োজন হয় না। ঘরে থাকা পেঁয়াজ, আদা, রসুন ও কয়েকটি পরিচিত মসলা দিয়েই তৈরি করা যায় মজাদার এই পদ।

শীতের বৃষ্টিতে মজাদার ভুনা খিচুড়ি, ঘরেই তৈরি করুন সহজ রেসিপিতে

শীতের সকাল কিংবা বিকেলে হঠাৎ বৃষ্টি নামলে গরম গরম ভুনা খিচুড়ি খেতে মন চায় অনেকেরই। বাইরে ঠান্ডা বাতাস, জানালায় বৃষ্টির শব্দ আর সামনে ধোঁয়া ওঠা মসলাদার খিচুড়ি, এমন আয়োজন হলে খাবারের আনন্দই যেন বেড়ে যায়।

সহজ উপায়ে রান্না করুন মজাদার গরুর মাংসের কালাভুনা, রইল রেসিপি

বাঙালির খাবারের আয়োজনে গরুর মাংসের কালাভুনা মানেই বাড়তি আকর্ষণ। বিশেষ করে পোলাও, সাদা ভাত কিংবা পরোটার সঙ্গে গরম গরম কালাভুনা হলে খাবারের স্বাদ যেন আরও বেড়ে যায়। বিয়ে, পারিবারিক অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নেও এই পদটির জনপ্রিয়তা অনেক।

রেস্টুরেন্টের স্বাদে চিকেন রোস্ট তৈরির সহজ রেসিপি

বিয়ে, পারিবারিক অনুষ্ঠান কিংবা উৎসবের খাবারে চিকেন রোস্টের আলাদা কদর রয়েছে। পোলাও, বিরিয়ানি বা সাদা ভাতের সঙ্গে মজাদার চিকেন রোস্ট হলে খাবারের আয়োজন যেন পূর্ণতা পায়। অনেকেই মনে করেন, রেস্টুরেন্টের মতো সুস্বাদু ও মসৃণ গ্রেভির চিকেন রোস্ট তৈরি করা বেশ কঠিন। তবে সঠিক উপকরণ ও রান্নার কৌশল জানা থাকলে ঘরেই তৈরি করা সম্ভব মুখরোচক চিকেন রোস্ট।

ভাত ঝরঝরে হয় না? সাদা ভাত রান্নার ৮টি সহজ কৌশল জেনে নিন

ভাত রান্না করতে গিয়ে অনেকেরই একটি সাধারণ সমস্যায় পড়তে হয়। কখনো ভাত বেশি নরম হয়ে যায়, কখনো চালের দানা একে অপরের সঙ্গে লেগে যায়, আবার কখনো ভেতরে শক্ত থেকে যায়। অথচ কয়েকটি সহজ কৌশল জানা থাকলে ঘরেই রান্না করা সম্ভব ঝরঝরে, সাদা ও সুন্দর ভাত। এর জন্য দামি কোনো উপকরণ বা বিশেষ রান্নার সরঞ্জামের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু চালের ধরন বুঝে পানি মাপা, সঠিকভাবে চাল ধোয়া এবং রান্নার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা।

অল্প উপকরণে চিকেন বিরিয়ানি তৈরির সহজ রেসিপি, স্বাদ হবে অসাধারণ

বিরিয়ানি খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বিশেষ করে চিকেন বিরিয়ানির সুগন্ধ ও স্বাদ অনেকের কাছেই প্রিয়। তবে রেস্তোরাঁর মতো মজাদার বিরিয়ানি তৈরি করতে অনেক উপকরণ ও সময় লাগে, এমন ধারণা রয়েছে অনেকের। কিন্তু চাইলে ঘরে থাকা পরিচিত কিছু উপকরণ দিয়েই তৈরি করতে পারেন সুস্বাদু চিকেন বিরিয়ানি।

চিতল মাছের নতুন স্বাদ, ঘরেই তৈরি করুন নারকেল-পোস্তের কোপ্তা কালিয়া

চিতল মাছ দিয়ে সাধারণত পরিচিত কয়েকটি পদই রান্না করা হয়। তবে স্বাদে ভিন্নতা আনতে চাইলে তৈরি করতে পারেন নারকেল ও পোস্তের কোপ্তা কালিয়া। মাছের কোপ্তার সঙ্গে নারকেল-পোস্তের মসলা মিশে তৈরি হবে দারুণ স্বাদের একটি পদ। বাড়ির খাবারের পাশাপাশি অতিথি আপ্যায়নেও রাখতে পারেন এই বিশেষ রান্না। জেনে নিন চিতল মাছের কোপ্তা কালিয়া তৈরির সহজ রেসিপি।

যে গোলাপি কেকের প্রেমে মশগুল বিশ্বখ্যাত স্টাইল আইকনরা

নিউইয়র্ক শহরে খাবার নিয়ে হঠাৎ করে উন্মাদনা তৈরি হওয়া একেবারেই নতুন কিছু নয়। কখনো ম্যাগনোলিয়া বেকারির কাপকেক, কখনো ক্রোনাট, আবার কখনো বিশালাকার লেভাইন কুকিজ সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে পেয়েছে সাময়িক তারকাখ্যাতি। তবে এসব ক্ষণস্থায়ী ট্রেন্ডের ভিড়েও প্রায় নয় দশক ধরে নিজের রাজকীয় জায়গাটি ধরে রেখেছে গোলাপি রঙের একটি বিশেষ কেক।

নারকেলের হলুদ স্যুপের ভিন্ন স্বাদের মজাদার রেসিপি

রাতে অনেকেরই হালকা খাবার হিসেবে গরম স্যুপ আর রুটি খেতে খুব ভালো লাগে। বিশেষ করে সারাদিনের কর্মব্যস্ততার পর রাতে স্বাস্থ্যকর কিছু খাওয়ার ইচ্ছে হলে স্যুপের জুড়ি মেলা ভার। গতানুগতিক স্যুপের স্বাদ থেকে বেরিয়ে একটু ভিন্ন স্বাদ পেতে চাইলে নারকেলের হলুদ স্যুপ হতে পারে আপনার জন্য দারুণ একটি বিকল্প পদ। এটি তৈরি করা যেমন সহজ, তেমনি স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণেও ভরপুর। এই স্যুপ তৈরিতে খুব সাধারণ কিছু উপকরণের প্রয়োজন হয়, যা প্রায় সব বাড়িতেই হাতের কাছে পাওয়া যায়।

নারকেলের নাড়ু রেসিপি পূজায় মিষ্টিমুখ করুন ঘরেই!

পূজার উৎসবে মিষ্টিমুখের আয়োজন থাকবে না, তা কি হয়! দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিতে বাড়িতে তৈরি করতে পারেন নানা ধরনের মিষ্টি। আর সহজে তৈরি করা যায় এমন মিষ্টির তালিকায় নারকেলের নাড়ু বেশ জনপ্রিয়। নারকেল, গুড় বা চিনি এবং কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু খাবার।

চিংড়ির জলবড়া রেসিপি, বরিশালের ঐতিহ্যবাহী স্বাদ!

বাঙালির উৎসবের আয়োজনে বাহারি খাবারের পদ থাকবেই। শারদীয় ভোজেও তাই দেশি ঐতিহ্যবাহী খাবারের প্রতি আগ্রহ থাকে অনেকের। উৎসবের মেনুতে নতুনত্ব আনতে চাইলে তৈরি করতে পারেন বরিশালের জনপ্রিয় পদ চিংড়ির জলবড়া। জলটোবা বা রসবড়া নামেও পরিচিত এই খাবারটি স্বাদে ও রান্নার পদ্ধতিতে বেশ ব্যতিক্রমী।

শারদীয় ভোজে কাতল মাছের মুইঠ্যা, রেসিপি জানেন তো?

শারদীয় দুর্গাপূজায় অতিথি আপ্যায়নে চাই একটু বিশেষ আয়োজন। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের তালিকায় চিতল মাছের মুইঠ্যার রয়েছে আলাদা কদর। তবে চিতল মাছের দাম বেশি হওয়ায় অনেক সময় এই পদ রান্না করা কঠিন হয়ে পড়ে। চাইলে চিতলের বদলে কাতল মাছ দিয়েও তৈরি করতে পারেন সুস্বাদু মুইঠ্যা। আলু, বেসন ও নানা মসলার মিশ্রণে তৈরি এই পদ পরিবেশন করতে পারেন গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে।

নারকেলের সন্দেশ তৈরির সহজ রেসিপি

মিষ্টি খেতে ভালোবাসেন, কিন্তু ঘরে সহজে তৈরি করা যায় এমন কোনো রেসিপি খুঁজছেন? তাহলে বানিয়ে নিতে পারেন নারকেলের সন্দেশ। নারকেল কোরা, আখের গুড় অথবা চিনি আর সামান্য এলাচ দিয়ে অল্প উপকরণেই তৈরি করা যায় এই সুস্বাদু মিষ্টি। বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নেও রাখতে পারেন ঘরে তৈরি নারকেলের সন্দেশ।

টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জানেন কীভাবে?

বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। তবে টমেটোর বদলে পাকা কলা দিয়েও তৈরি করা যায় মজাদার কেচাপ। ফিলিপাইনে জনপ্রিয় এই সস মিষ্টি, টক ও ঝাল স্বাদের মিশ্রণে তৈরি। সহজ কিছু উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন ভিন্ন স্বাদের এই কেচাপ।

ইম্পসিবল কেকের জাদু: বেক করলেই বদলে যায় স্তর!

কেক তৈরির সময় সাধারণত সব উপকরণ মিশিয়ে বেক করলেই তৈরি হয়ে যায় পছন্দের ডেজার্ট। কিন্তু ইম্পসিবল কেকের ক্ষেত্রে রয়েছে মজার এক চমক। বেক করার আগে চকলেট কেকের ব্যাটার ও ফ্ল্যানের মিশ্রণ যে অবস্থায় থাকে, বেক করার পর তাদের স্তর উল্টে যায়। মেক্সিকান ডেজার্ট চকোফ্ল্যান নামেও পরিচিত এই কেকে রয়েছে চকলেট কেক, মোলায়েম দুধের ফ্ল্যান ও মিষ্টি ক্যারামেলের দারুণ সমন্বয়।

ভাতের সঙ্গে ছোট চিংড়ির ভুনা, এইভাবে রাঁধলেই বাড়বে স্বাদ

ছোট চিংড়ির ভুনা বাঙালির পরিচিত দেশি রান্নাগুলোর একটি। বিশেষ করে মৌসুমি ছোট চিংড়ি বাজারে সহজলভ্য হলে ঝালঝালে এই পদটি অনেকেরই পছন্দের তালিকায় থাকে। গরম ভাতের সঙ্গে মসলায় কষানো ছোট চিংড়ির ভুনা হলে সাধারণ খাবারও জমে যায়। খুব বেশি জটিল উপকরণ ছাড়াই বাড়িতে সহজে তৈরি করা যায় এই রান্না।

পটোল চিংড়ির দোলমা হবে এতটাই সুস্বাদু, একবার খেলেই চাইবেন আবার!

পটোলের ভেতরে মশলাদার চিংড়ির পুর, বাইরে নরম পটোল আর সর্ষের তেলের ঘ্রাণ। এই পদটি সাধারণ পটোলের রান্না থেকে একেবারেই আলাদা। ভাতের সঙ্গে জমবে দারুণ। বাড়িতেই সহজে তৈরি করতে পারেন পটোল চিংড়ির দোলমা।