ভ্রমণ

বগুড়ার মহাস্থানগড়ে লুকিয়ে আছে প্রাচীন বাংলার যে ইতিহাস

বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে চাইলে ঘুরে আসতে পারেন বগুড়ার মহাস্থানগড় থেকে। দেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই স্থানটি একসময় প্রাচীন পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধনপুর নামে পরিচিত ছিল। কয়েক হাজার বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা এই নগরীর ধ্বংসাবশেষ আজও দর্শনার্থীদের কাছে আকর্ষণীয়।

নতুন বছরে ঘুরে আসতে পারেন বিশ্বের যেসব সেরা গন্তব্যে

নতুন বছর মানেই নতুন জায়গা আবিষ্কার ও ভ্রমণের পরিকল্পনা। কেউ পাহাড়-সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চান, কেউ আবার ইতিহাস, সংস্কৃতি ও ভিন্ন জীবনধারার অভিজ্ঞতা নিতে পছন্দ করেন। ২০২৭ সালে ভ্রমণপ্রেমীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে আকর্ষণীয় কিছু গন্তব্য। সম্প্রতি বিবিসি ট্রাভেলের প্রকাশিত ২০২৭ সালের ২০টি সেরা ভ্রমণ গন্তব্যের তালিকায় উঠে এসেছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ও ওশেনিয়ার বিভিন্ন দেশ ও অঞ্চল।

নদী ও বনের মায়ায় সুন্দরবন হতে পারে আপনার পরবর্তী গন্তব্য

সুন্দরবন ভ্রমণ মানেই প্রকৃতির এক অন্যরকম জগতে হারিয়ে যাওয়া। নদী, খাল, ঘন ম্যানগ্রোভ বন আর বিচিত্র বন্যপ্রাণীর সমন্বয়ে গড়ে উঠেছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই বন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের কাছে বিশেষ আকর্ষণের জায়গা। ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে সুন্দরবন হতে পারে দারুণ একটি গন্তব্য।

মাধবকুণ্ড জলপ্রপাতের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে যাবেন?

মাধবকুণ্ড জলপ্রপাত প্রকৃতিপ্রেমীদের কাছে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত এই জলপ্রপাত পাহাড়, সবুজ বন আর পাথুরে পরিবেশের জন্য পরিচিত। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চাইলে জায়গাটি হতে পারে দারুণ একটি পছন্দ।

দিনাজপুরের রামসাগর দীঘি ঘুরে দেখুন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য

ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে অনেকেই খোঁজেন নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর জায়গা। পরিবার কিংবা প্রিয়জনদের সঙ্গে এমন কোথাও যেতে চান, যেখানে থাকবে খোলা আকাশ, সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ। এমনই একটি মনোরম ভ্রমণস্থল দিনাজপুরের রামসাগর দীঘি।

লালন শাহের আখড়া ভ্রমণ, কুষ্টিয়ায় গান ও দর্শনের মিলনস্থল

বাংলার লোকসংগীত, বাউল দর্শন ও মানবতাবাদী চিন্তার কথা উঠলেই যে নামটি বিশেষভাবে সামনে আসে, তিনি ফকির লালন শাহ। তাঁর গান ও দর্শন আজও মানুষকে ভাবায়, প্রশ্ন করতে শেখায় এবং মানবতার কথা বলে। আর এই সাধক ও দার্শনিকের স্মৃতিবিজড়িত অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হলো কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন শাহের আখড়া।

গ্রেট ওয়াল ভ্রমণে চীনের বিস্ময়কর প্রাচীর দেখার সেরা গাইড

গ্রেট ওয়াল ভ্রমণ মানেই ইতিহাস, স্থাপত্য আর প্রকৃতির এক অসাধারণ অভিজ্ঞতা। চীনের বিখ্যাত মহাপ্রাচীর বিশ্বের অন্যতম দর্শনীয় ঐতিহাসিক স্থাপনা। পাহাড়ের পর পাহাড় পেরিয়ে দূর দিগন্তে হারিয়ে যাওয়া এই বিশাল প্রাচীর দেখতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ছুটে আসেন। প্রাচীন সভ্যতার নিদর্শন কাছ থেকে দেখার পাশাপাশি পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য উপভোগের সুযোগও রয়েছে এখানে। যারা ইতিহাস ভালোবাসেন কিংবা নতুন কোনো দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে চান, তাদের ভ্রমণ তালিকায় চীনের এই স্থাপনাটি বিশেষ জায়গা

ডিসেম্বরের ছুটিতে ঘুরে আসুন দেশের ৭ মনোমুগ্ধকর জায়গায়

শীতের মৌসুম মানেই ভ্রমণপ্রেমীদের নতুন পরিকল্পনা। শহরের ব্যস্ততা ছেড়ে কয়েক দিনের জন্য প্রকৃতি, সমুদ্র কিংবা পাহাড়ঘেরা পরিবেশে সময় কাটাতে চান অনেকেই। সেই সুযোগ তৈরি হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি। মহান বিজয় দিবসের ছুটির সঙ্গে এক দিন অতিরিক্ত ছুটি নিতে পারলে পাওয়া যাবে টানা চার দিনের অবকাশ। এই সময় পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন দেশের বেশ কয়েকটি আকর্ষণীয় গন্তব্য থেকে।

সেন্ট মার্টিনে গিয়ে এক রাত থেকে ঘুরে আসতে খরচ কত টাকা

দীর্ঘ প্রতীক্ষার পর পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আগামী ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটিতে ঘোরাঘুরি ও রাতযাপনের সুযোগ পাবেন। তবে পরিবেশগত কারণে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক যাওয়ার অনুমতি পাবেন।

থাইল্যান্ড ভ্রমণে যে ১০টি ভুল করলে হতে পারে জেল-জরিমানা

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড। মনোরম সমুদ্রসৈকত, দৃষ্টিনন্দন দ্বীপ, বৌদ্ধ মন্দির, সুস্বাদু খাবার ও প্রাণবন্ত রাতের জীবনের আকর্ষণে প্রতিবছর দেশটিতে ভিড় করেন লাখো পর্যটক। তবে দেশটিতে ভ্রমণের আগে কিছু আইন ও বিধিনিষেধ সম্পর্কে জানা পর্যটকদের জন্য অত্যন্ত জরুরি। কারণ, নিজের দেশে স্বাভাবিক এমন কোনো কাজ থাইল্যান্ডে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ভিসার মেয়াদ অতিক্রম, নিষিদ্ধ ই-সিগারেট বহন কিংবা মন্দিরে অনুপযুক্ত পোশাকের কারণে পর্যটকেরা বড় ধরনের আইনি জটিলতায় পড়তে

সেন্ট মার্টিনে রাতযাপন শুরু, জেনে নিন নতুন নিয়ম ও শর্ত

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে আজ ১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৬–২৭ পর্যটন মৌসুম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাতযাপনও করতে পারবেন। তবে মৌসুম শুরু হলেও প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ও জাহাজের রুট পারমিট সম্পন্ন না হওয়ায় আজ থেকেই পর্যটক পরিবহন শুরু হচ্ছে না। সংশ্লিষ্টরা আশা করছেন, সব অনুমোদন পাওয়া গেলে ৫ অথবা ৬ নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হতে পারে।

১ নভেম্বরও সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ যাচ্ছে না

পরিবেশ সংরক্ষণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার কথা থাকলেও ওই দিন থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না। জাহাজ চলাচলের অনুমোদন ও প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শেষ করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, সব প্রক্রিয়া শেষ হলে ৩ থেকে ৪ নভেম্বরের মধ্যে জাহাজ চলাচল শুরু হতে পারে। তবে সেন্টমার্টিন ভ্রমণে আগ্রহীরা ১ নভেম্বর থেকেই আবেদন করতে পারবেন।

১ নভেম্বর থেকে খুলছে সেন্ট মার্টিন, দিনে যাবেন সাড়ে ৩ হাজার

দীর্ঘ বিরতির পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে পর্যটক ভ্রমণের সুযোগ থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন গড়ে সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটিতে যাওয়ার সুযোগ পাবেন। তবে রাত্রিযাপনের ক্ষেত্রে আগের বিধিনিষেধ বহাল থাকছে।

সিউল ভ্রমণ: দক্ষিণ কোরিয়ার সেরা আকর্ষণ ও খরচ

সিউল ভ্রমণ মানেই কে-পপ, জনপ্রিয় কোরিয়ান নাটক, আধুনিক প্রযুক্তি, মুখরোচক খাবার এবং ঐতিহাসিক স্থাপত্যের একসঙ্গে দেখা পাওয়ার সুযোগ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এমন একটি শহর, যেখানে আধুনিক জীবনযাত্রার পাশাপাশি দেশটির পুরোনো ঐতিহ্যও টিকে আছে। ঝলমলে শপিং এলাকা, ঐতিহ্যবাহী প্রাসাদ, পাহাড়ি পথ ও বৈচিত্র্যময় খাবার শহরটিকে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।

পূজার ছুটিতে পর্যটকদের ভিড়ে মুখর খাগড়াছড়ি

দুর্গাপূজার ছুটিতে পাহাড়, নদী ও ঝরনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। জেলার আলুটিলা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্ক ও রিচাং ঝরনাসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে বাড়ছে দর্শনার্থীদের উপস্থিতি। খাগড়াছড়ি হয়ে রাঙামাটির সাজেকেও ছুটছেন অনেক পর্যটক। এতে ব্যস্ত সময় পার করছেন পরিবহন, হোটেল ও রেস্তোরাঁসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাজেক ভ্যালি খুলে দিল প্রশাসন, পর্যটকদের জন্য সুখবর

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে জেলা প্রশাসন সাজেকের সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেয়। এর ফলে নতুন করে সাজেক ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে পর্যটকদের জন্য। তবে ভ্রমণে যাওয়ার আগে সড়ক যোগাযোগ ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেওয়া জরুরি।

কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যে মুগ্ধ তেঁতুলিয়া, বাড়ছে পর্যটক

কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে। হিমালয়ের এই পর্বতশৃঙ্গের দুর্লভ দৃশ্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এখন ভিড় করছেন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বুধবার সকালেও তেঁতুলিয়া ডাকবাংলো সংলগ্ন বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া মহানন্দা নদীর পাড়ে ছিল পর্যটকদের ভিড়।

ঝুঁকিতে বাংলাদেশের পর্যটন, হারিয়ে যাবে কি প্রাকৃতিক সৌন্দর্য?

জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীভাঙন ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলো। কক্সবাজারের সমুদ্রসৈকত থেকে সুন্দরবন, সেন্টমার্টিন, সিলেটের চা-বাগান ও বান্দরবানের পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এসব জায়গার ভবিষ্যৎ এখন নানা চ্যালেঞ্জের মুখে। পর্যটন খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও স্থানীয় মানুষের জীবিকার সঙ্গে জড়িত। তাই পর্যটনকেন্দ্রগুলোকে দুর্যোগসহনশীল করে তোলা এখন সময়ের দাবি।

শীতের ভ্রমণে বাংলাদেশের সেরা ১০ দর্শনীয় স্থান

শীতকাল মানেই ভ্রমণের আনন্দ, কুয়াশামাখা সকাল, মনোরম আবহাওয়া আর প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ। গরমের তীব্রতা কমে আসায় এ সময় দেশের বিভিন্ন পর্যটনস্থানে ভ্রমণপিপাসু মানুষের আনাগোনা বাড়ে। কেউ সমুদ্রের ঢেউ দেখতে চান, কেউ পাহাড়ের মেঘে হারিয়ে যেতে চান, আবার কেউ সবুজ বন, নদী কিংবা ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করেন।

পর্যটনে বিশ্বসেরা জাপান, বাংলাদেশের অবস্থান কোথায়?

বিশ্বের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক ২০২৬-এ ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রকাশিত এ সূচকে বাংলাদেশের স্কোর ৭-এর মধ্যে ৩ দশমিক ৩৪। অন্যদিকে, ৫ দশমিক ২৭ স্কোর নিয়ে বিশ্বের শীর্ষ পর্যটনসমৃদ্ধ দেশ হিসেবে প্রথম স্থান অর্জন করেছে জাপান। তালিকায় বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশেরও পেছনে, যা দেশের পর্যটন খাতের উন্নয়নে বড় চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে।