The Mirror Bangla — সর্বশেষ সংবাদ

১৭ নভেম্বর খালি চোখেই দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য

আগামী ১৭ নভেম্বর দিবাগত রাতে আকাশে দেখা মিলতে পারে বিরল মহাজাগতিক দৃশ্য লিওনিড উল্কাবৃষ্টির। আবহাওয়া পরিষ্কার থাকলে কোনো টেলিস্কোপ বা বাইনোকুলার ছাড়াই খালি চোখে উপভোগ করা যাবে এই দৃশ্য। নাসার তথ্য অনুযায়ী, ওই রাতে প্রতি ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫টি উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে উজ্জ্বল আলোর রেখা তৈরি করতে পারে। বিশেষ করে ১৭ নভেম্বর মধ্যরাত থেকে ১৮ নভেম্বর ভোর পর্যন্ত সময়টিকে উল্কাবৃষ্টি পর্যবেক্ষণের জন্য সবচেয়ে উপযোগী বলে মনে করা হচ্ছে।

পটিয়ায় ঈগল বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরীচট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ এর সামনে ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত মো: ফারাজ (২১) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ফারাজ লোহাগড়া উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীরের পুত্র।

ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয়, এটি ব্যবস্থাপনার ব্যর্থতা

নভেম্বর মাস এসে গেছে, কিন্তু ডেঙ্গুর প্রকোপ কমার লক্ষণ নেই। একসময় ডেঙ্গুকে বর্ষার রোগ বলা হতো। জুলাই-আগস্টে বাড়ত, শীত পড়লে কমে যেত। সেই হিসাব এখন আর মেলে না। কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, বর্ষা শেষ হওয়ার পরও হাসপাতালের ওয়ার্ডে রোগীর ভিড় থাকে, আর শোকাহত পরিবারের সংখ্যাও বাড়ে। প্রশ্ন হলো, প্রতি বছর একই ঘটনা ঘটলে আমরা আর কতদিন একে "প্রাকৃতিক দুর্যোগ" বলে দায় এড়াব?

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সাভারের বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত তার জামিন বাতিল করে এই পরোয়ানা জারির নির্দেশ দেন।

‘স্যরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়?

সম্পর্কের টানাপোড়েন, কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিংবা নিজের অজান্তেই কারও মনে আঘাত দেওয়ার পর পরিস্থিতি সামাল দিতে অনেকেই চটজলদি ‘স্যরি’ বলে ফেলেন। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, শুধু দুঃখ প্রকাশ করলেই কি সত্যিই সব সমস্যার সমাধান হয়ে যায়? বাস্তবে ক্ষমা চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, এটি সব সমস্যার তাৎক্ষণিক সমাধান নয়। বরং ভুল স্বীকার করা, নিজের আচরণের পরিবর্তন এবং হারানো আস্থা ধীরে ধীরে ফিরিয়ে আনার মধ্য দিয়েই যেকোনো সমস্যার প্রকৃত সমাধান আসে।

বগুড়ার মহাস্থানগড়ে লুকিয়ে আছে প্রাচীন বাংলার যে ইতিহাস

বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে চাইলে ঘুরে আসতে পারেন বগুড়ার মহাস্থানগড় থেকে। দেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই স্থানটি একসময় প্রাচীন পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধনপুর নামে পরিচিত ছিল। কয়েক হাজার বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা এই নগরীর ধ্বংসাবশেষ আজও দর্শনার্থীদের কাছে আকর্ষণীয়।

রিয়াদের পিআইএফ টাওয়ারে ফের হুথি হামলা, আহত ১১

সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্রে অবস্থিত পিআইএফ টাওয়ার লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। মঙ্গলবারের এ হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে হতাহতের এ তথ্য জানিয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে একই স্থাপনায় এটি দ্বিতীয় হামলার ঘটনা।

সর্বাধিক পঠিত

সারাদেশপটিয়ায় বৈষম্যবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার৩ দিন আগে
  1. সারাদেশপটিয়ায় খেলনা গাড়ির ভেতর ৯৫০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ২৬ দিন আগে
  2. সারাদেশচন্দনাইশে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন গ্রেপ্তার১০ ঘণ্টা আগে
  3. সারাদেশঅরাজকতা করলে শুধু পটিয়া নয়, বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে তাড়াতে হবে’: পটিয়ায় এমপি এনাম৫ দিন আগে
  4. তথ্য ও প্রযুক্তিগুগল ম্যাপে বাংলাদেশি শাহাবুদ্দিন শুভর ৮৮ মিলিয়ন ভিউ৫ দিন আগে
  5. সারাদেশচন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৫ দিন আগে
  6. সারাদেশপটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ৬ দিন আগে
  7. সারাদেশপটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে আগুন, আতঙ্কে অজ্ঞান এক নারীগতকাল
  8. সারাদেশচন্দনাইশে ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম. মোরশেদুল আলম গ্রেপ্তারগতকাল
  9. স্বাস্থ্যPCOS-এর ৭টি প্রধান লক্ষণ ও চিকিৎসার গুরুত্বপূর্ণ তথ্য৫ দিন আগে
Brit Academy
Dhanmondi Laser & Skincare

পশুপাখিদেরও হয় বিচ্ছেদ, গোপনে গড়ে নতুন সম্পর্ক

মানুষের মতো পশুপাখিদের জীবনেও দেখা যায় সম্পর্কের ভাঙন, সঙ্গী বদল এবং গোপন সম্পর্ক। গবেষণায় দেখা গেছে, একসঙ্গে বাসা বাঁধা বা দীর্ঘদিন জুটি হিসেবে থাকা প্রাণীদের মধ্যেও সব সময় বিশ্বস্ততা বজায় থাকে না। জলবায়ু পরিবর্তন, প্রজনন কৌশল এবং পরিবেশগত চাপের কারণে কিছু প্রাণীর সম্পর্ক ভেঙে যায়। এমনকি শত বছরের বেশি সময় একসঙ্গে থাকার পরও বিচ্ছেদ ঘটেছে কচ্ছপের মতো দীর্ঘজীবী প্রাণীর।

মীরর বাংলা ডেস্ক

কথা

জরিপ

Brit Academy
আমার এলাকার খবর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে আজ

কক্সবাজারের ঈদগাঁও থানার দক্ষিণে ভাবির দোকান এলাকায়, যাত্রীবাহি (হানিফ বাস ও যাত্রীবাহি সিএনজি) গাড়ীর মুখোমুখি সংঘর্ষে (৩জন নিহত)

নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরের নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাহাব উদ্দিন ও মো. সাইফুল ইসলাম। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দিনাজপুরে জব ফেয়ারে ৬৫৫ জনের মধ্যে ৪৫২ জনের চাকরি নিশ্চিত

দিনাজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা (জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর ও রাজশাহী রেঞ্জের ১৬ জেলা থেকে আসা ৬৫৫ জন চাকরিপ্রত্যাশীর মধ্যে ৪৫২ জনের প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি নিশ্চিত হয়েছে।

ইরানকে শক্তিশালী করতে জনসংখ্যা বাড়ানোর আহ্বান খামেনির

শক্তিশালী রাষ্ট্র গঠন এবং শত্রুদের হুমকি মোকাবিলায় দেশের জনসংখ্যা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি মনে করেন, জাতীয় সক্ষমতা বৃদ্ধি, রাষ্ট্রীয় অগ্রগতি এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে জনসংখ্যা বৃদ্ধির বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে তরুণ প্রজন্মকে বিয়ে ও সন্তান গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি পরিবারকেন্দ্রিক নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।

ট্রাম্পের হস্তক্ষেপে এনভিডিয়ার সিইও পদে ফিরলেন হুয়াং

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনতে পরিচালনা পর্ষদকে রাজি করানোর কৃতিত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তে নিজের সরাসরি ভূমিকা ছিল বলে দাবি করেছেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রেখেছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এসব কথা জানান ট্রাম্প।

ইরান ও শেয়ারবাজার ইস্যুতে ডেমোক্র্যাটদের কাঠগড়ায় তুললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর শেয়ারবাজারে বড় ধরনের দরপতন এবং ইরানের হামলা বেড়ে যাওয়ার বিষয়টি আগে থেকেই অনুমান করেছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এসব পরিস্থিতির জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন তিনি।

দক্ষিণ কোরিয়ায় এআই-নকল বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ

দক্ষিণ কোরিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নকল প্রতিরোধে নেওয়া পদক্ষেপ ঘিরে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল ঠেকানোর উদ্যোগ এবং পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন ঘটনায় তৈরি হওয়া বিভ্রান্তির দায় নিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

নাহিদ ইসলামের মধ্যে নিজের যৌবন দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মধ্যে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তরুণদের নেতৃত্বে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নাহিদ ইসলামের মধ্যে তিনি নিজের অতীতের তরুণ বয়সের প্রতিচ্ছবি খুঁজে পান। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের অর্জন, প্রত্যাশা ও চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজধানীর নিরাপত্তা ও জুলাই সনদ নিয়ে ১০০ দিনের কর্মসূচি জামায়াতের

রাজধানীর নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে ধারাবাহিকভাবে নাগরিক সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে রায়গঞ্জে ৯ ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এমপি জসীমের নেতৃত্বে মিছিল, নাসির উদ্দিনের সঙ্গে যোগ দিলেন নেতাকর্মীরা

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চন্দনাইশে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মিছিল সহকারে যোগদান করেছেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার পিছিয়ে নেই: জোনায়েদ সাকি

অর্থনৈতিক চাপ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যেও শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ অব্যাহত রেখেছে সরকার। শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

ভিডিও গ্যালারি

সকল ভিডিও দেখুন

গেইলকে ছাড়িয়ে ১৯ ছক্কায় প্রিয়ানশের ১৮১ রান

টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলের ১৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ভারতের বাঁহাতি ওপেনার প্রিয়ানশ আরিয়া। তামিলনাড়ুর বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৬৮ বলে ১৮১ রানের ইনিংস খেলেছেন দিল্লির এই ব্যাটার। ইনিংসজুড়ে ১৯টি ছক্কা ও ৭টি চার মেরে টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়েছেন তিনি।

নারী ফুটবল লিগে সাবিনা-ঋতুপর্ণাকে নিতে তিন ক্লাবের লড়াই

আসন্ন নারী ফুটবল লিগকে সামনে রেখে শক্তিশালী দল গঠনের প্রতিযোগিতায় নেমেছে এআরকে, চাঁদপুর স্পোর্টিং ক্লাব ও রাজশাহী স্টার্স। শীর্ষস্থানীয় দেশি ফুটবলারদের দলে টানতে তিন ক্লাবই জোর চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে জাতীয় দলের একাধিক তারকার সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছে ক্লাবগুলো। ডিসেম্বরের শেষ সপ্তাহে লিগ শুরু হওয়ার কথা থাকায় দলবদল নিয়ে ফুটবল অঙ্গনে বাড়ছে আলোচনা।

৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে বিশ্বকাপ, আয়োজক ৪ দেশ

২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্যের চার দেশ ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড। এর মধ্য দিয়ে দীর্ঘ ৬৯ বছর পর ফুটবল বিশ্বকাপের আসর ফিরছে যুক্তরাজ্যে। ১৯৬৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল পুরুষদের ফুটবল বিশ্বকাপ। এবার প্রথমবারের মতো নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল দেশ চারটি। ফিফার অনুমোদনের পর বিষয়টি নিশ্চিত হয়েছে।

১৭ বছরেই এমএলএসে ইতিহাস, রেকর্ড গড়লেন সুলিভান

মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ মৌসুমে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন কাভান সুলিভান। মাত্র ১৭ বছর বয়সে এই স্বীকৃতি পেয়ে টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জয়ের কীর্তি গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই ফুটবলার। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছেন তিনি।

বজ্রপাতে প্রাণ গেল আর্জেন্টাইন ফুটবলারের

আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। অনুশীলন ও প্রীতি ম্যাচে অংশ নেওয়ার সময় বজ্রপাতের আঘাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। একই ঘটনায় আহত হয়েছেন তার সতীর্থ হুয়ান রোমেরো। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় ফোরমোসা প্রদেশের রাজধানীতে অবস্থিত স্পোর্তিভো পাতরিয়া ক্লাবের মাঠে এ ঘটনা ঘটে।

ডিসেম্বরে বড় পর্দায় ফিরছেন শাহরুখ-সালমান, আসছে অ্যাভেঞ্জার্সও

বছরের শেষ মাস ডিসেম্বর সিনেমাপ্রেমীদের জন্য নিয়ে আসছে একের পর এক বড় আয়োজন। হলিউড ও বলিউডের আলোচিত তারকাদের নতুন সিনেমার পাশাপাশি মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি। শাহরুখ খানের ‘কিং’, সালমান খানের ‘মাতৃভূমি’, মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘ডুন: পার্ট থ্রি’- সব মিলিয়ে বড় পর্দায় জমজমাট সময় কাটানোর সুযোগ পাবেন দর্শকেরা। এ ছাড়া হ্যারি পটারের জাদুর জগৎও ফিরছে নতুন টেলিভিশন সিরিজ নিয়ে।

Brit Academy
Brit Academy

শীতের বিকেলে তৈরি করুন নারকেলের পুরে দুধপুলি, রইল সহজ রেসিপি

শীতের সকালে কিংবা বিকেলের নাশতায় পিঠা খেতে ভালোবাসেন অনেকেই। আর বাঙালির পিঠার তালিকায় দুধপুলির রয়েছে আলাদা জনপ্রিয়তা। চালের গুঁড়ার নরম খোলসের ভেতরে নারকেল ও গুড়ের মিষ্টি পুর, সঙ্গে ঘন দুধের স্বাদ, সব মিলিয়ে দুধপুলি যেন শীতের বিশেষ আয়োজন।

শীতের বৃষ্টিতে মজাদার ভুনা খিচুড়ি, ঘরেই তৈরি করুন সহজ রেসিপিতে

শীতের সকাল কিংবা বিকেলে হঠাৎ বৃষ্টি নামলে গরম গরম ভুনা খিচুড়ি খেতে মন চায় অনেকেরই। বাইরে ঠান্ডা বাতাস, জানালায় বৃষ্টির শব্দ আর সামনে ধোঁয়া ওঠা মসলাদার খিচুড়ি, এমন আয়োজন হলে খাবারের আনন্দই যেন বেড়ে যায়।

সহজ উপায়ে রান্না করুন মজাদার গরুর মাংসের কালাভুনা, রইল রেসিপি

বাঙালির খাবারের আয়োজনে গরুর মাংসের কালাভুনা মানেই বাড়তি আকর্ষণ। বিশেষ করে পোলাও, সাদা ভাত কিংবা পরোটার সঙ্গে গরম গরম কালাভুনা হলে খাবারের স্বাদ যেন আরও বেড়ে যায়। বিয়ে, পারিবারিক অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নেও এই পদটির জনপ্রিয়তা অনেক।

রেস্টুরেন্টের স্বাদে চিকেন রোস্ট তৈরির সহজ রেসিপি

বিয়ে, পারিবারিক অনুষ্ঠান কিংবা উৎসবের খাবারে চিকেন রোস্টের আলাদা কদর রয়েছে। পোলাও, বিরিয়ানি বা সাদা ভাতের সঙ্গে মজাদার চিকেন রোস্ট হলে খাবারের আয়োজন যেন পূর্ণতা পায়। অনেকেই মনে করেন, রেস্টুরেন্টের মতো সুস্বাদু ও মসৃণ গ্রেভির চিকেন রোস্ট তৈরি করা বেশ কঠিন। তবে সঠিক উপকরণ ও রান্নার কৌশল জানা থাকলে ঘরেই তৈরি করা সম্ভব মুখরোচক চিকেন রোস্ট।

ভাত ঝরঝরে হয় না? সাদা ভাত রান্নার ৮টি সহজ কৌশল জেনে নিন

ভাত রান্না করতে গিয়ে অনেকেরই একটি সাধারণ সমস্যায় পড়তে হয়। কখনো ভাত বেশি নরম হয়ে যায়, কখনো চালের দানা একে অপরের সঙ্গে লেগে যায়, আবার কখনো ভেতরে শক্ত থেকে যায়। অথচ কয়েকটি সহজ কৌশল জানা থাকলে ঘরেই রান্না করা সম্ভব ঝরঝরে, সাদা ও সুন্দর ভাত। এর জন্য দামি কোনো উপকরণ বা বিশেষ রান্নার সরঞ্জামের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু চালের ধরন বুঝে পানি মাপা, সঠিকভাবে চাল ধোয়া এবং রান্নার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা।