
দেশের কোন জেলায় প্রজনন হার সবচেয়ে বেশি, জানাল জরিপ
দেশের ৬৪ জেলার মধ্যে মোট প্রজনন হার বা টিএফআরে সবচেয়ে এগিয়ে রয়েছে ভোলা। জেলাটিতে এই হার ৩ দশমিক ৫০। বিপরীতে, সবচেয়ে কম প্রজনন হার রেকর্ড করা হয়েছে বাগেরহাটে, যেখানে টিএফআর মাত্র ১ দশমিক ৫০। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ জরিপে উঠে এসেছে এমন চিত্র।

