চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
চট্টগ্রামের চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রামের চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অভিযোগ, দেশের ভেতরে যেমন ষড়যন্ত্র চলছে, তেমনি সীমান্তের ওপার থেকেও নানা অপচেষ্টা চালানো হচ্ছে। এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান তিনি।
বান্দরবানের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট চিম্বুক পাহাড় এলাকায় একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে এই অভিযানের আয়োজন করা হয়। এ কর্মসূচিতে সশরীরে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁদের সমাধিতে ফুল দেওয়ার পাশাপাশি আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।
গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত সদস্যদের জন্য বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশের প্রধান ও সাধারণ সদস্য—উভয় শ্রেণির কর্মীদের মাসিক বেতন বাড়ছে। পাশাপাশি অবসর ভাতাও বাড়ানোর কথা জানিয়েছেন তিনি।
বাংলাদেশের ভবিষ্যৎ পথচলায় জাতীয় ঐক্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মতে, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না। ভবিষ্যতে যেন কোনো শক্তি জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে জন্য ৭ নভেম্বরের চেতনা ধারণ করে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতীয় ভিসার আবেদন করতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও ফর্ম পূরণ নিয়ে অনেক সময় সমস্যায় পড়েন বাংলাদেশিরা। আবেদনকারীদের এই ভোগান্তি কমাতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো সহজ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। নতুন ফর্মে প্রয়োজনীয় তথ্য আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যাতে আবেদনকারীরা নিজেরাই তা বুঝে পূরণ করতে পারেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশু-কিশোররাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তারাই ভবিষ্যতে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তবে এজন্য শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও শিল্পকলার সঙ্গে শিশু-কিশোরদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আগামী বছর সরকারি চাকরিজীবীদের জন্য ঈদে দীর্ঘ ছুটির সুযোগ থাকছে। ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে ঈদুল ফিতরে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। দুই ঈদের ছুটি মিলিয়ে মোট ১১ দিন ছুটি পাবেন সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর দাবি নিয়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ নভেম্বর তাঁর এই সফর শুরু হবে। দুই দিনের সফর শেষে ১২ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও ক্রীড়া আয়োজনকে ঘিরে ব্যস্ত একটি দিন কাটাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন তিনি। সফরে মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
তৈরি পোশাকশিল্পে চলমান শ্রম অসন্তোষ নিরসন এবং দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনায় জরুরি ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এ বৈঠকে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
চীনা মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে তাঁদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা সফররত চীনের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাই সিং।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। দিবসটি উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি উদ্বোধনী খাম ও ডেটা কার্ডও প্রকাশ করা হয়েছে।
নিম্নতম মজুরি বোর্ডের নেতৃত্বে পরিবর্তন এনেছে সরকার। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিচারক সৈয়দ আজাদ সুবহানী। একই সঙ্গে বোর্ডের বর্তমান চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বদলি করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
দেশের বাইরে ভ্রমণ, উচ্চশিক্ষা কিংবা চাকরির জন্য পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। বাংলাদেশে বর্তমানে ঘরে বসেই অনলাইনে ই-পাসপোর্টের আবেদন করা যায়। তবে আবেদন করতে কত টাকা লাগে, কী কী কাগজপত্র প্রয়োজন এবং কত দিনে পাসপোর্ট পাওয়া যায়, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশে ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি ই-পাসপোর্টের সাধারণ ফি ৪ হাজার ২৫ টাকা এবং ১০ বছর মেয়াদি পাসপোর্টের ফি ৫ হাজার ৭৫০ টাকা।
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ফ্লাইট পরিচালনার সময়সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। তবে নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ থেকে নির্বাচিত এলিজা জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলন ঘিরে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে রাজনৈতিক ইন্ধন, কিছু শিল্পমালিকের সম্পৃক্ততা এবং তৃতীয় পক্ষের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। সরকারের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক কয়েকজন মন্ত্রী-এমপি ও দলটির ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।