হামের টিকার আওতায় আরও ৩৫ লাখ শিশু, এক মাসের লক্ষ্য
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবার এই কর্মসূচি আরও বিস্তৃত করে আগামী এক মাসে প্রায় ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত এ তথ্য জানিয়েছেন।

