
৫০তম বিসিএসের ফল নিয়ে অনিশ্চয়তা, ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা
‘ওয়ান ইয়ার, ওয়ান বিসিএস’ নীতি বাস্তবায়নের উদ্যোগ কি আবারও দীর্ঘসূত্রতার মুখে পড়ছে? ৫০তম বিসিএসের ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব নিয়ে এমন প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএসের গেজেট ও যোগদান প্রক্রিয়ার অজুহাতে ফল প্রকাশ পিছিয়ে দেওয়া হচ্ছে। এতে সরকারের ঘোষিত দ্রুত বিসিএস সম্পন্ন করার উদ্যোগ নিয়ে প্রার্থীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

