
পেটের আলসার কেন হয়? জেনে নিন লক্ষণ ও কার্যকর চিকিৎসা
পেটে ব্যথা, বুকজ্বালা কিংবা খাবার খাওয়ার পর অস্বস্তি এসব সমস্যাকে অনেকেই সাধারণ গ্যাস্ট্রিক ভেবে অবহেলা করেন। কিন্তু দীর্ঘদিন ধরে এমন সমস্যা চলতে থাকলে এর পেছনে থাকতে পারে পেটের আলসার। আলসার অর্থ ঘা বা ক্ষত, যা পাকস্থলী কিংবা ক্ষুদ্রান্ত্রের শুরুর অংশের ভেতরের আবরণে তৈরি হয়। পাকস্থলীতে ক্ষত হলে তাকে গ্যাস্ট্রিক আলসার এবং ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ ডিওডেনামে হলে ডিওডেনাল আলসার বলা হয়। খাদ্যনালির নিচের অংশেও এ ধরনের ক্ষত হতে পারে। এসব ক্ষতকে একত্রে পেপটিক আলসার বলা হয়। সময়মতো শনাক্ত করে চিকিৎসা

