স্বাস্থ্য

ব্যায়ামের পর কটেজ চিজ ও আনারস কেন খাবেন?

ব্যায়ামের পর পেশির পুনর্গঠন ও শরীরের শক্তি ফিরে পেতে সঠিক পুষ্টি গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে প্রোটিনসমৃদ্ধ কটেজ চিজ ও কার্বোহাইড্রেটযুক্ত আনারস হতে পারে সহজ, সুস্বাদু ও পুষ্টিকর স্ন্যাকস।

হামের উপসর্গে মৃত্যু বেড়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের প্রাণহানি

হামের উপসর্গে মৃত্যু নিয়ে দেশে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৩০৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। হামের উপসর্গে মৃত্যু ও নতুন সংক্রমণের এই চিত্র জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৯

হাম উপসর্গে মৃত্যু নিয়ে দেশে উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম আক্রান্ত বা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৯ জন।

অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে বাড়ছে সুপারবাগের ঝুঁকি

অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ও অনিয়ন্ত্রিত ব্যবহার বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে। এর ফলে জীবাণুর মধ্যে ওষুধ প্রতিরোধের ক্ষমতা তৈরি হচ্ছে, যা চিকিৎসাবিজ্ঞানে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর (AMR) নামে পরিচিত। এই প্রবণতার কারণে সাধারণ সংক্রমণের চিকিৎসাও কঠিন হয়ে পড়তে পারে। বাড়তে পারে রোগীর হাসপাতালে থাকার সময়, চিকিৎসার ব্যয় এবং মৃত্যুঝুঁকি।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উপায়

উচ্চ রক্তচাপের সমস্যা অনেক সময় বোঝা যায় না। কিন্তু দীর্ঘদিন রক্তচাপ বেশি থাকলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। কীভাবে খাবার ও দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবেন? জেনে নিন সহজ কিছু উপায় এবং ওষুধ খাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখা জরুরি।

দাঁতের সুরক্ষায় মুখের ভালো ব্যাকটেরিয়া বাঁচায় যেসব খাবার

মুখের ভালো ব্যাকটেরিয়া শুধু দাঁত ও মাড়ি সুস্থ রাখতেই নয়, সামগ্রিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। মুখের ভেতরে শত শত ধরনের ব্যাকটেরিয়া থাকে। এদের কিছু দাঁতের ক্ষয় ও মাড়ির রোগ সৃষ্টি করতে পারে, আবার কিছু ক্ষতিকর জীবাণুর বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিদিনের খাবারের ধরন মুখের এই অণুজীবের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

স্তন ক্যানসারের ঝুঁকি এড়াতে ম্যামোগ্রাম কখন করবেন?

স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে নিয়মিত স্ক্রিনিং গুরুত্বপূর্ণ। বিশেষ করে ৪০ থেকে ৭৪ বছর বয়সী সাধারণ ঝুঁকির নারীদের জন্য প্রতি দুই বছরে একবার স্ক্রিনিং ম্যামোগ্রাম করার পরামর্শ দেওয়া হয়। তবে যাঁদের পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস রয়েছে বা নির্দিষ্ট জিনগত ঝুঁকি আছে, তাঁদের আরও কম বয়স থেকে পরীক্ষা শুরু করার প্রয়োজন হতে পারে। তাই বয়স, শারীরিক অবস্থা ও ব্যক্তিগত ঝুঁকি বিবেচনায় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চুইংগাম চিবানো কি দাঁতের জন্য উপকারী নাকি ক্ষতিকর?

চুইংগামের উপকারিতা যেমন রয়েছে, তেমনি অতিরিক্ত চিবালে দেখা দিতে পারে নানা স্বাস্থ্যসমস্যা। চিনি-মুক্ত চুইংগাম মুখে লালা উৎপাদন বাড়িয়ে দাঁতের সুরক্ষায় সাহায্য করতে পারে। পাশাপাশি মুখের দুর্গন্ধ কমাতেও এটি কার্যকর। তবে দীর্ঘ সময় চিবানো কিংবা চিনিযুক্ত চুইংগাম খাওয়ার অভ্যাস দাঁত ও চোয়ালের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এর ভালো-মন্দ দিক জেনে পরিমিতভাবে চুইংগাম চিবানো জরুরি।

প্রাপ্তবয়স্কদের কোন ৭টি টিকা জরুরি?

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমতে পারে। ডায়াবেটিস, হৃদ্‌রোগ, কিডনির সমস্যা কিংবা ক্যানসারের মতো দীর্ঘমেয়াদি অসুস্থতা এই ঝুঁকি আরও বাড়ায়। তাই শুধু শিশুদের নয়, প্রাপ্তবয়স্কদেরও প্রয়োজনীয় টিকা নেওয়া জরুরি। প্রাপ্তবয়স্কদের টিকা সংক্রামক রোগের ঝুঁকি কমাতে এবং গুরুতর জটিলতা থেকে সুরক্ষা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খালি পেটে কফি বা কমলার জুস পানে বাড়তে পারে যে ৫টি স্বাস্থ্যঝুঁকি

সকালের শুরুতে অনেকেই ঘুমের ঘোর কাটাতে কফি পান করেন, আবার কেউ বেছে নেন এক গ্লাস কমলার জুস। দুটি পানীয়ই জনপ্রিয়, তবে খালি পেটে পান করলে শরীরে কেমন প্রভাব পড়ে, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। কফির ক্যাফেইন কারও অস্থিরতা ও বুক ধড়ফড়ের কারণ হতে পারে। অন্যদিকে, কমলার জুসে থাকা প্রাকৃতিক চিনি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে। তবে এই প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে এক নয়।

চিনাবাদাম বনাম পেস্তা বাদাম: প্রোটিন ও ফাইবারে কোনটি বেশি উপকারী?

স্বাস্থ্যকর নাশতা হিসেবে চিনাবাদাম ও পেস্তা বাদাম—দুটিই পুষ্টিকর খাবার। চিনাবাদাম বনাম পেস্তা বাদাম নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে, কোনটিতে প্রোটিন বেশি, আর কোনটি ফাইবারের ভালো উৎস? দুই বাদামেই উদ্ভিজ্জ প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। তবে পুষ্টিগুণের হিসাবে কিছু পার্থক্য আছে, যা জেনে নিজের খাদ্যতালিকায় উপযুক্ত বাদামটি বেছে নেওয়া সহজ হবে।

শরীর সুস্থ রাখতে আদার ১০ উপকারিতা জানেন কি?

রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে আদার ব্যবহার বহু পুরোনো। তবে আদার উপকারিতা শুধু খাবারের স্বাদ বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। এতে থাকা জিঞ্জেরলসহ বিভিন্ন সক্রিয় উপাদানের প্রদাহরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। গবেষণায় দেখা গেছে, কিছু স্বাস্থ্যসমস্যার উপসর্গ নিয়ন্ত্রণে আদা সহায়ক হতে পারে।

নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ কোটি ইউরোর উদ্যোগ, আলোচনায় বাংলাদেশ

জার্মানির বার্লিনে ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবিত ঋণে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এ কর্মসূচির আওতায় মাতৃমৃত্যু কমানো, নারী ও মেয়েদের ক্যান্সার শনাক্তকরণ এবং প্রত্যন্ত এলাকায় জরুরি প্রসূতি সেবা জোরদারের পরিকল্পনা রয়েছে।

খালি পেটে কফি পান করলে যেসব সমস্যা হতে পারে

সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে কফি পান করেন? এই অভ্যাস শরীরে কী প্রভাব ফেলতে পারে, তা জানা জরুরি। কারও ক্ষেত্রে কফি সতর্কতা বাড়ালেও, অন্যদের হতে পারে বুকজ্বালা, পেটের অস্বস্তি কিংবা অস্থিরতা। জেনে নিন খালি পেটে কফি পান করার সম্ভাব্য প্রভাব ও কী বিষয়ে সতর্ক থাকবেন।

প্রতিদিন কাঠবাদাম খাওয়ার উপকারিতা ও সঠিক নিয়ম

প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার রাখতে চাইলে কাঠবাদাম হতে পারে ভালো একটি বিকল্প। এতে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, আঁশ, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান। তাই স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে অনেকেই কাঠবাদাম বেছে নেন। তবে কাঠবাদাম খাওয়ার নিয়ম জানা থাকলে এর পুষ্টিগুণ আরও ভালোভাবে কাজে লাগানো সম্ভব।

মৌসুমি ফ্লুতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, অবহেলায় হতে পারে গুরুতর বিপদ

সাধারণ মৌসুমি ফ্লু অনেক সময় কয়েক দিনের মধ্যেই সেরে যায়। জ্বর, সর্দি, কাশি ও শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিলে বিশ্রাম, পর্যাপ্ত তরল পান এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণে বেশির ভাগ মানুষ সুস্থ হয়ে ওঠেন। তবে সব ক্ষেত্রে পরিস্থিতি এত সহজ থাকে না। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের ক্ষেত্রে মৌসুমি ফ্লু থেকে দেখা দিতে পারে নিউমোনিয়া, সেপসিস এমনকি প্রাণঘাতী জটিলতাও।

লিভার সুস্থ রাখতে টমেটো কতটা উপকারী?

টমেটোর উপকারিতা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে লিভারের স্বাস্থ্যের কারণে। ২০২৬ সালে Nutrients জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত টমেটো খাওয়ার সঙ্গে লিভারে জমে থাকা চর্বি কমার একটি সম্পর্ক থাকতে পারে। গবেষণায় লিভারে চর্বি জমার সমস্যায় থাকা ৭৯ জন প্রাপ্তবয়স্ককে ছয় সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। তাদের একদল প্রতিদিন কাঁচা টমেটো ও টমেটোর সস খেয়েছেন। ফলাফলে ওই দলের লিভারে চর্বি জমার সূচকে তুলনামূলক বেশি উন্নতি দেখা যায়।

ডেঙ্গুর টিকা আসছে বাংলাদেশে? ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে বড় সিদ্ধান্তের পথে সরকার

ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যু কমাতে টিকা ব্যবহারের বিষয়ে বড় সিদ্ধান্তের পথে এগোচ্ছে বাংলাদেশ। সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশে ডেঙ্গুর টিকা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে, পাশাপাশি আরও গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজনীয়তার কথাও বলা হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানিয়েছেন, বিশ্বে থাকা ডেঙ্গু টিকার সম্ভাব্য বিকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনই দেশজুড়ে ডেঙ্গুর টিকাদান শুরু হচ্ছে না বলে স্পষ্ট করেছে সরকার।

হামের টিকার আওতায় আরও ৩৫ লাখ শিশু, এক মাসের লক্ষ্য

সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবার এই কর্মসূচি আরও বিস্তৃত করে আগামী এক মাসে প্রায় ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত এ তথ্য জানিয়েছেন।

ডেঙ্গু হলে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

ডেঙ্গু হলে খাবার নিয়ে অনেকের মধ্যেই নানা ধরনের প্রশ্ন থাকে। জ্বর, বমি, শরীরব্যথা ও দুর্বলতার কারণে এ সময় স্বাভাবিক খাবার খেতে অনেকেরই কষ্ট হয়। তাই ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে একবারে বেশি খাবার না দিয়ে অল্প অল্প করে বারবার খাওয়ানো ভালো। পানি, ওরস্যালাইন, ডাবের পানি, স্যুপ ও অন্যান্য তরল শরীরে পানিশূন্যতা কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি সহজপাচ্য ও পুষ্টিকর খাবার শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগাতে সহায়তা করে।