
প্রতি লিটার ১৮ লাখ টাকা! রাজকাঁকড়ার নীল রক্ত কেন এত দামি?
দেখতে কাঁকড়ার মতো হলেও হর্সশু ক্র্যাব বা রাজকাঁকড়া আসলে প্রকৃত কাঁকড়া নয়। বিবর্তনের ধারায় এর অবস্থান মাকড়সা ও বিচ্ছুর অনেকটা কাছাকাছি। প্রায় ৪৫ কোটি বছর ধরে প্রায় একই গড়নে পৃথিবীতে টিকে থাকা এই প্রাচীন সামুদ্রিক প্রাণীর সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো এর নীল রঙের রক্ত।

