তথ্য ও প্রযুক্তি

দেশে নিবন্ধিত সিম ৩২ কোটি, জনসংখ্যার প্রায় দ্বিগুণ

দেশে বর্তমানে বৈধভাবে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ কোটি ৮২ লাখ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় দ্বিগুণ। জাতীয় সংসদে দেওয়া এক লিখিত উত্তরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানিয়েছেন। সর্বশেষ জনশুমারি অনুযায়ী দেশের জনসংখ্যা যেখানে প্রায় ১৭ কোটি, সেখানে নিবন্ধিত সিমের সংখ্যা ৩২ কোটিরও বেশি হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।