তথ্য ও প্রযুক্তি

ক্লডের সঙ্গে দুর্ব্যবহার না করার আহ্বান অ্যানথ্রপিকের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ‘ক্লড’-এর সঙ্গে দুর্ব্যবহার না করার জন্য ব্যবহারকারীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের এআই ব্যবহারের নীতিমালায় এই নতুন শর্ত যুক্ত করেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, ব্যবহারকারীরা যেন অকারণে দীর্ঘ সময় ধরে চ্যাটবটের সঙ্গে কোনো ধরনের অপমানজনক বা রূঢ় আচরণ না করেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যুক্ত হচ্ছে ৪ নতুন সুবিধা

জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে নতুন চারটি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি। নতুন এসব সুবিধার মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখা, নতুন সদস্যদের সঙ্গে আগের কথোপকথন শেয়ার, নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ এবং মেনশন ও উত্তরের বার্তা সহজে খুঁজে পাওয়া যাবে। এতে গ্রুপের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও আদান-প্রদানের পাশাপাশি সদস্যদের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে।

স্মার্ট ফ্রিজও কি হ্যাক হতে পারে? স্মার্টহোমের যেসব ডিভাইসে ঝুঁকি

একসময় হ্যাকিং বলতে কম্পিউটার বা স্মার্টফোন থেকে ব্যক্তিগত তথ্য চুরির বিষয়টিই বেশি মনে করা হতো। কিন্তু প্রযুক্তির অগ্রগতির সঙ্গে বদলে গেছে সাইবার অপরাধের ধরনও। এখন স্মার্ট টিভি, সিসিটিভি ক্যামেরা, স্মার্ট লক, ভিডিও ডোরবেল, এমনকি ইন্টারনেট-সংযুক্ত ফ্রিজও সাইবার হামলার লক্ষ্য হতে পারে।

চার লাখ গাছ কাটার অভিযোগ, ফিনল্যান্ডে গুগলের ডেটা সেন্টারের কাজ বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে দ্রুত তৈরি হচ্ছে ডেটা সেন্টার। তবে প্রযুক্তির এই সম্প্রসারণের জন্য প্রকৃতির কতটা ক্ষতি হচ্ছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ফিনল্যান্ডে গুগলের দুটি পরিকল্পিত ডেটা সেন্টার প্রকল্প ঘিরে তৈরি হয়েছে এমনই বিতর্ক। অভিযোগ, প্রকল্পের প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে প্রায় চার লাখ গাছ কাটা হয়েছে। পরিবেশগত প্রভাব মূল্যায়ন সম্পন্ন না হওয়ায় দেশটির কর্তৃপক্ষ ইতিমধ্যে দুটি স্থানে পরিবেশের ওপর বড় প্রভাব ফেলতে পারে এমন কাজ বন্ধের নির্দেশ দিয়েছে।

রাজধানীতে প্রথম সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এক্সপোর উদ্বোধন করবেন। উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

স্মার্টফোনের ফেস আনলক এক পলকেই কীভাবে মুখ চেনে

ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই তা আনলক হয়ে যায়। কোনো পাসওয়ার্ড লিখতে হয় না, কোনো বোতামও চাপতে হয় না। মাত্র এক মুহূর্তের জন্য ক্যামেরার দিকে তাকানো, আর ফোন যেন আপনাকে চিনে ফেলে! শুধু ফেস আনলক নয়, ছবি তোলার সময়ও ক্যামেরা চালু করলেই মানুষের মুখের চারপাশে ছোট একটি বক্স দেখা যায়। আপনি মাথা একটু এদিক-ওদিক করলেও সেই বক্সটি আপনার মুখের সঙ্গে সঙ্গে নড়তে থাকে। কিন্তু একটি ছোট ক্যামেরা কীভাবে এত দ্রুত বুঝে যায় যে ছবির কোন অংশটি মানুষের মুখ? এর পেছনে কাজ করে কম্পিউটার ভিশন, কৃত্রিম

এআই দিয়ে বই লিখলে আপনিও পেতে পারেন সাহিত্য পুরস্কার

ফ্রান্সে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় বই লেখার জন্য চালু হয়েছে নতুন সাহিত্য পুরস্কার। ‘প্রি পাস্কাল দ্য লিতেরাত্যুর আইএ’ নামের এই প্রতিযোগিতায় চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাইসহ বিভিন্ন এআই মডেলের সাহায্যে লেখা পাণ্ডুলিপি জমা দিতে পারবেন লেখকেরা। প্রতিযোগিতায় বিজয়ী বইটি প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছেন আয়োজকেরা।

১৩ নভেম্বর কি সত্যিই শেষ হবে পৃথিবী? কী বলছে বিজ্ঞান

২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হবে, নাকি জনসংখ্যার চাপে থমকে যাবে মানবসভ্যতা? প্রায় ছয় দশক আগে পদার্থবিজ্ঞানী হেইঞ্জ ভন ফোরস্টারের একটি গবেষণায় উঠে এসেছিল এমনই চাঞ্চল্যকর পূর্বাভাস। তাঁর গাণিতিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৩ নভেম্বর বিশ্বের জনসংখ্যা তাত্ত্বিকভাবে অসীম পর্যায়ে পৌঁছানোর কথা। দিনটিকে তিনি বলেছিলেন ‘ডুমসডে’ বা মহাপ্রলয়ের দিন। তবে নির্ধারিত সেই তারিখ ঘনিয়ে এলেও বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী ধ্বংস হওয়ার এমন কোনো আশঙ্কা নেই।

Gemini-র ৭টি ফিচার, যেভাবে AI-কে বানাবেন নিজের ব্যক্তিগত সহকারী

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন শুধু প্রশ্নের উত্তর জানার মধ্যেই সীমাবদ্ধ নেই। পড়াশোনা, গবেষণা, অফিসের কাজ কিংবা ব্যক্তিগত পরিকল্পনা, নানা ক্ষেত্রেই AI হয়ে উঠছে সহায়ক প্রযুক্তি। গুগলের Gemini-তেও রয়েছে এমন কিছু সুবিধা, যেগুলোর মাধ্যমে কাজের সময় বাঁচানোর পাশাপাশি শেখা ও তথ্য খোঁজার অভিজ্ঞতাও সহজ করা যায়। চলুন জেনে নেওয়া যাক Gemini-র সাতটি উল্লেখযোগ্য ফিচার সম্পর্কে।

এআই বদলে দেবে ভবিষ্যৎ, প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা

এআইয়ের দ্রুত অগ্রগতিতে বদলে যাচ্ছে শিক্ষা, চাকরি ও কর্মক্ষেত্রের ধরন। আগামী পাঁচ বছরে এই পরিবর্তন আরও বাড়বে বলে মনে করছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিযোগিতা না করে এর সঠিক ব্যবহার শেখা, প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো এবং নিজের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগানোর প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

মানবদেহে প্রথমবার এআই-নকশা করা ভাইরাস প্রয়োগ, কী ফল মিলল?

অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় নতুন সম্ভাবনার কথা জানাচ্ছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নকশা করা ভাইরাস পরীক্ষামূলকভাবে এক রোগীর শরীরে প্রয়োগ করা হয়েছে। ক্যালিফোর্নিয়াভিত্তিক এআই স্টার্টআপ র‍্যাডিক্যাল নিউমেরিকসের দাবি, চিকিৎসার উদ্দেশ্যে এআই-নকশা করা ভাইরাস মানুষের শরীরে প্রয়োগের ঘটনা এটিই প্রথম। তবে চিকিৎসার চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।

নদীর ভেটকি আর সমুদ্রের কোরাল কি আসলে একই মাছ

মংলার বড় বড় মাছের আড়তে যখন মাছওয়ালারা দুই বালতি থেকে দুই ভিন্ন দামে কোরাল বিক্রি করেন, তখন সাধারণ ক্রেতারা এ নিয়ে খুব একটা প্রশ্ন তোলেন না। বিক্রেতার দাবি অনুযায়ী, এর একটি হয়তো মেঘনা নদীর মোহনা থেকে আসা নদীর মাছ, আর আরেকটি সরাসরি গভীর সাগর থেকে ধরা পড়া। দুটোকেই তারা কোরাল নামে ডাকছেন, কিন্তু এই দুটোর স্বাদ ও দাম সম্পূর্ণ আলাদা।

গাছপালা বেশি থাকলে পরিবেশ কেন শীতল থাকে

চণ্ড গরমে হাঁপিয়ে ওঠার পর আমরা যখন কোনো বড় গাছের নিচে দাঁড়াই, তখন মুহূর্তেই শরীরে এক প্রশান্তির পরশ বুলিয়ে যায়। ইট পাথরের শহরের চেয়ে যেসব এলাকায় গাছপালা বেশি থাকে, সেখানকার পরিবেশ স্বাভাবিকভাবেই অনেক বেশি শীতল হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর পেছনের আসল কারণটি কী? অনেকেই হয়তো ভাবেন কেবল গাছের বিশাল ছায়ার কারণেই এমনটা হয়। তবে বিজ্ঞান বলছে ভিন্ন কথা। গাছপালা মূলত একধরনের প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ারকন্ডিশনার হিসেবে কাজ করে চারপাশকে ঠান্ডা রাখে।

সাইবার নিরাপত্তায় গুগলের নতুন চমক 'জেমিনি ৪ কার্বন'

জেমিনি ৪ কার্বন নিয়ে প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোচনা শুরু হয়েছে। গুগলের পরবর্তী প্রজন্মের এই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচনের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। তাঁর দাবি, এআইয়ের সক্ষমতা, জটিল কাজ সম্পাদন এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নতুন এই মডেল উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে।

ChatGPT-এর পরামর্শে খিঁচুনির ওষুধ বন্ধ, মৃত্যু প্রকৌশলীর

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের পরামর্শ কতটা নিরাপদ, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের এক সফটওয়্যার প্রকৌশলীর মৃত্যুর ঘটনায়। ৩১ বছর বয়সী বোয়েন ওয়ানের মৃত্যুর পর তার পরিবারের অভিযোগ, খিঁচুনির ওষুধ কমিয়ে একপর্যায়ে পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা তৈরিতে সহায়তা করেছিল ChatGPT। এ ঘটনায় OpenAI-এর বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা-মা। খবরটি নিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি ও সংবাদমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

ক্যামেরা ছাড়াই YouTube চ্যানেল শুরু করার সহজ উপায়

ক্যামেরার সামনে না এসেও ইউটিউব চ্যানেল শুরু করা এখন অনেকের জন্য সহজ একটি সুযোগ। নিজের মুখ না দেখিয়ে শুধু কণ্ঠ, ছবি, স্ক্রিন রেকর্ডিং কিংবা তথ্যভিত্তিক ভিডিওর মাধ্যমে দর্শকের কাছে পৌঁছানো যায়। তবে সফল হতে হলে সঠিক বিষয় নির্বাচন, ভিডিও তৈরি, SEO এবং নিয়মিত কনটেন্ট প্রকাশের দিকে নজর দিতে হবে। নতুনরা নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই কাজ শুরু করতে পারেন।

এআই দিয়ে ছবি বানিয়ে আয় করতে চান? জেনে নিন ৫টি সহজ কৌশল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে এখন অল্প সময়েই তৈরি করা যায় নানা ধরনের ছবি। বিজ্ঞাপনের নকশা, বইয়ের প্রচ্ছদ, কার্টুন, পণ্যের প্রচারচিত্র কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট- বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে এআই দিয়ে তৈরি ছবি। প্রযুক্তির এই অগ্রগতিতে সৃজনশীল কাজের পাশাপাশি অনলাইনে আয়ের নতুন সুযোগও তৈরি হয়েছে।

বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম

ভারতে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহারে আসছে নতুন বিধিনিষেধ। সাইবার জালিয়াতি ও মোবাইল নম্বরের অপব্যবহার ঠেকাতে অ্যাকাউন্টের সঙ্গে সক্রিয় সিমের সংযোগ বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট অ্যাপগুলোকে সিম-বাইন্ডিং ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নিয়মটি কার্যকর হলে নিবন্ধিত সিম ছাড়া এসব অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।

এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা, বদলাবে বিশ্ব!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগামী দুই দশকে বিশ্ব অর্থনীতি ও সমাজব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মতে, এআইয়ের দ্রুত বিকাশের ফলে চাকরির বাজার থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনেও ব্যাপক পরিবর্তন আসবে। এই প্রযুক্তির প্রভাব সামলাতে সমাজকে দীর্ঘ সময় ধরে অস্থিরতার মধ্য দিয়ে যেতে হতে পারে।

ইসলামি শিক্ষা ও ব্যবসার জন্য নতুন ডিজিটাল পরিসর 'আলফাফা'

সামাজিক যোগাযোগের পাশাপাশি ইসলামি জ্ঞানচর্চা, চাকরি, শিক্ষা ও ব্যবসা- সবকিছুর জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্ম ব্যবহারের প্রয়োজন কমাতে চায় আলফাফা। ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিয়ে তৈরি এই ডিজিটাল প্ল্যাটফর্মটির দাবি, বিশ্বের ১৯০টিরও বেশি দেশের ব্যবহারকারীরা এর সঙ্গে যুক্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ থেকে শুরু করে ই-কমার্স পর্যন্ত নানা সেবা এক জায়গায় আনার লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।