সারাদেশ

কক্সবাজারের ঈদগাঁওয়ে সাবেক মেম্বারকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপি সভাপতি আবু ছিদ্দিকের বিরুদ্ধে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক বয়োবৃদ্ধ সাবেক ইউপি সদস্যকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই সাবেক মেম্বার।

রাজনীতি

তরুণীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন এমপির পিএস নয়ন

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বির্তকিত কর্মকাণ্ডের কারণে এমপির এসপিও হারানোর সম্ভাবনা রয়েছে বলে অনেকের ধারণা।

সারাদেশ

পটিয়ায় পুলিশ পরিচয়ে ১ লাখ টাকা দাবি, ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

চট্টগ্রামের পটিয়ায় পুলিশ পরিচয়ে এক লাখ টাকা দাবি করে না পেয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনার চার দিন পর ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম ২৫ নভেম্বর বুধবার পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় ভয়ে এত দিন মুখ না খুললেও প্রাণনাশের হুমকির কারণে শেষ পর্যন্ত প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন বলে জানান তিনি।

সারাদেশ

পটিয়ায় ৭০ লাখ টাকা বরাদ্দে নির্মিত হচ্ছে দক্ষিণ ভূর্ষি সমাজকল্যাণ পাঠাগার সড়ক

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছেন পটিয়ার সংসদ সদস্য (এমপি) এনামুল হক এনাম। এমপি নির্বাচিত হলে সড়ক নির্মাণের প্রতিশ্রুতির অংশ হিসেবে এবার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সারাদেশ

ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার আগে ভালো মানুষ হতে হবে

ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার আগে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ সমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে।

সারাদেশ

তোষকের নিচে ২৪ লাখ টাকার ইয়াবা, গ্রেপ্তার রোহিঙ্গা নারী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা মূল্যের ৮ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ১৪ এপিবিএন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যায়।

সারাদেশ

উখিয়ায় একসাথে জন্ম নিলো চার শিশু

উখিয়ার শরণার্থী ক্যাম্পের এক রোহিঙ্গা মা একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। বিরল এই ঘটনায় ভূমিষ্ঠ হওয়া চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে। ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় দুই ধাপে স্বাভাবিক ও অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানগুলোর জন্ম হয়।

সারাদেশ

কর্ণফুলীর কেইপিজেডে বিক্ষোভ, আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবস্থিত দেশের অন্যতম কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) স্থানীয় বেকার যুবকদের চাকরির দাবিতে বিক্ষোভ হয়েছে। ২৫ নভেম্বর বুধবার সকাল থেকে বড়উঠান দৌলতপুরে কেইপিজেডের মূল ফটকে এ বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। নিয়োগের ক্ষেত্রে স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার না দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়ার অভিযোগে তাঁরা এ কর্মসূচি পালন করেন। পরে সকাল ১০টায় কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা কর্মসূচি থেকে সরে যান।

সারাদেশ

বারবার সতর্ক করেও দূষণ বন্ধ হয়নি, ফুলকলি কারখানা সিলগালার নির্দেশ এমপির

বারবার সতর্ক করার পরও পরিবেশদূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চট্টগ্রামের পটিয়ায় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুলকলি কারখানা সিলগালা করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

ঈদগাঁওয়ে ড্রোন উড়িয়ে পুলিশের টহল কার্যক্রম, নেতৃত্বে থানার ওসি

কক্সবাজারের ঈদগাঁও থানার নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার কালিরছড়া এলাকায় ড্রোন উড়িয়ে বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ।

পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহাসম্মেলন শুরু ২৬ নভেম্বর

চট্টগ্রামের পটিয়া পৌরসভার জামেয়া আল ইসলামিয়া পটিয়ার ৮৭তম ইসলামী মহাসম্মেলন শুরু হচ্ছে আগামীকাল বুধবার। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে ২৬ ও ২৭ নভেম্বর। সম্মেলন ঘিরে ইতিমধ্যে মাদ্রাসা প্রাঙ্গণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

চকরিয়া প্রেসক্লাবে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

চকরিয়া সহকারী সার্কেল মোঃ আব্দুল আজিজ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমানের সঙ্গে চকরিয়া প্রেসক্লাবে এর দু,দফায় মতবিনিময় সভা।

পটিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে যুবদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় আরেক যুবদল নেতা কারাগারে

চট্টগ্রামের পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মো. আমজাদ হোসেন নামে এক যুবদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৪ নভেম্বর মঙ্গলবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদের আদালতে উভয় পক্ষের শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আমজাদ উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এয়াকুবদণ্ডী গ্রামের মো. মহসিনের ছেলে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে আজ

কক্সবাজারের ঈদগাঁও থানার দক্ষিণে ভাবির দোকান এলাকায়, যাত্রীবাহি (হানিফ বাস ও যাত্রীবাহি সিএনজি) গাড়ীর মুখোমুখি সংঘর্ষে (৩জন নিহত)

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাহাব উদ্দিন ও মো. সাইফুল ইসলাম। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পটিয়ার আশিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

কক্সবাজারের ঈদগাঁওয়ের (মাইজপাড়ায়) এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উখিয়ার ইনানীতে গ্যাসের আগুনের কারণে সেতু দিয়ে চলাচল বন্ধ, বিদ্যালয়ে যেতে পারছে না শিক্ষার্থীরা

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ছোট খালের ব্রিজের এলজিইডি সড়কসংলগ্ন স্থানে গ্যাসের আগুনের কারণে সেতুর উত্তর পাশের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করতে পারছে না। সামনে বার্ষিক পরীক্ষা থাকলেও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।