
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা, পদত্যাগ করলেন নতুন জয় চাকমা
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে অবরোধের ডাক দেওয়া আরেক সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটি এখনো এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। ফলে অবরোধ পুরোপুরি প্রত্যাহার হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

