কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ইউসুফ চৌধুরী বিল্লু
কক্সবাজারের ঈদগাঁও থানার নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার কালিরছড়া এলাকায় ড্রোন উড়িয়ে বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পরিচালিত এ টহল কার্যক্রমে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে এলাকার বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ ও নিরাপত্তা পরিস্থিতি মনিটরিং করা হয়।
এ ধরনের আধুনিক প্রযুক্তিনির্ভর টহল কার্যক্রমের মাধ্যমে অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন