সারাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে আজ

কক্সবাজারের ঈদগাঁও থানার দক্ষিণে ভাবির দোকান এলাকায়, যাত্রীবাহি (হানিফ বাস ও যাত্রীবাহি সিএনজি) গাড়ীর মুখোমুখি সংঘর্ষে (৩জন নিহত)

সারাদেশ

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাহাব উদ্দিন ও মো. সাইফুল ইসলাম। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সারাদেশ

ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

কক্সবাজারের ঈদগাঁওয়ের (মাইজপাড়ায়) এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সারাদেশ

উখিয়ার ইনানীতে গ্যাসের আগুনের কারণে সেতু দিয়ে চলাচল বন্ধ, বিদ্যালয়ে যেতে পারছে না শিক্ষার্থীরা

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ছোট খালের ব্রিজের এলজিইডি সড়কসংলগ্ন স্থানে গ্যাসের আগুনের কারণে সেতুর উত্তর পাশের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করতে পারছে না। সামনে বার্ষিক পরীক্ষা থাকলেও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।

সারাদেশ

ঈদগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুইজনকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা

কক্সবাজারের ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ঈদগাঁওয়ের ৪নং- ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড এর জনগণ।

রাজনীতি

ঈদগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিও ভাইরাল, প্রতিবাদে গভীর রাতে শিবিরের বিক্ষোভ

কক্সবাজারের ঈদগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে গভীর রাতে ঈদগাঁও বাসস্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ইসলামী ছাত্রশিবির। তবে ভাইরাল হওয়া মশাল মিছিলটি আদৌ ঈদগাঁও উপজেলায় সংঘটিত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

অপরাধ-দুর্নীতি

দক্ষিণ মাইজপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকা থেকে ইয়াছমিন আকতার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঈদগাঁওয়ে শিশু শিক্ষার্থীদের খতমে কুরআন ও অভিভাবক সমাবেশ

কক্সবাজারের ঈদগাঁওয়ের থানা এলাকার আউলিয়াবাদে অবস্থিত মারকাজে (আমেনা তা'লীমুল কুরআন মাদ্রাসা) হেফজখানা ও এতিমখানার হল রুমে ছিল এক অন্যরকম পরিবেশ।নূরানী '৩য় শ্রেণীর' শিশুদের খতমে কুরআনে কেঁদে উঠলো পুরো হল রুম।

ঈদগাঁওয়ের হাজীরকুমে ব্রিজ না থাকায় চরম দুর্ভোগে হাজারো মানুষ

গ্রামীন সড়ক হয়ে মহাসড়কে পৌঁছানোর বিকল্প যোগাযোগ মাধ্যম হলো ঈদগাঁওয়ের হাজীরকুম সড়কটি। মাঝখানে ভেঙে যাওয়া ব্রীজটি পূর্ণ নির্মান করা হলেই চলাচলে ব্যাপক সুফল পাবে এলাকাবাসী। বর্তমানে এই সড়ক দিয়েই অসংখ্য নর-নারী আসা যাওয়া করে যাচ্ছেন প্রতিদিন।

টেকনাফে ১৬ এপিবিএনের যৌথ অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

রবিবার (২২ নভেম্বর) ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় পরিচালিত এ অভিযানে অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলার আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবন ও সরকারি আদেশ অমান্যসহ বিভিন্ন অপরাধে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

টেকনাফে শতাধিক বোমা ও অস্ত্র-গুলিসহ আটক দুই

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে শতাধিক বোমা (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

নিজের হাতে পররাষ্ট্রমন্ত্রীর ছবি এঁকে উপহার, বুকে জড়িয়ে নিলেন খলিলুর রহমান

রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে এক কিশোরের ভালোবাসায় সিক্ত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিজের হাতে মন্ত্রীর ছবি এঁকে তাঁকে উপহার দিয়েছে রোহিঙ্গা কিশোর মাহবুব। উপহারটি হাতে পেয়ে ছবিটি বুকে জড়িয়ে নেন পররাষ্ট্রমন্ত্রী।

রামুতে ট্রেন-সিএনজি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত আরও ৩

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২০ নভেম্বর) মিঠাছড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আইসিজের রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ন্যায়বিচারের ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে দেখছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। ঐতিহাসিক এ রায়ের পর শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে শরণার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

মিয়ানমার থেকে চাঁকঢালায় ঢুকছে গরু, বৈধতা নিয়ে প্রশ্ন !

কক্সবাজার-বান্দরবানের সীমান্ত দিয়ে দিনরাত সমানতালে বাংলাদেশে প্রবেশ করছে মিয়ানমারের গরু। সীমান্ত পেরিয়ে আসা এসব গরু প্রথমে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির (চাঁকঢালা বাজারে) নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে খরুলিয়া বাজার হয়ে চকরিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে ছড়িয়ে পড়ছে।

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ডাম্পার চালককে ১০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অবৈধভাবে রাস্তার ওপর ডাম্পার পার্কিং ও গাড়ির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় এক চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে গুরুতর আহত ঈদগাঁওয়ের প্রবাসী কাউসার

সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া এলাকার প্রবাসী মোহাম্মদ কাউসার।

খুটাখালীতে মারসা পরিবহন ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজারের কিছুটা সামনে মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।