
সারাদেশ
তিন দিন পর সামিটের এলএনজি টার্মিনাল চালু, ফিরল গ্যাস সরবরাহ
রক্ষণাবেক্ষণের কারণে তিন দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল। এর ফলে জাতীয় গ্যাস গ্রিডে পুনরায় এলএনজি সরবরাহ শুরু হয়েছে। শনিবার দুপুর থেকে টার্মিনালটির মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পুনঃগ্যাসীকরণ কার্যক্রম চালু করা হয়।

