সারাদেশ

টেকনাফে ১৬ এপিবিএনের যৌথ অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

রবিবার (২২ নভেম্বর) ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় পরিচালিত এ অভিযানে অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলার আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবন ও সরকারি আদেশ অমান্যসহ বিভিন্ন অপরাধে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপরাধ-দুর্নীতি

টেকনাফে শতাধিক বোমা ও অস্ত্র-গুলিসহ আটক দুই

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে শতাধিক বোমা (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

সারাদেশ

১৯ নভেম্বর কক্সবাজার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

দুই দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। সফরের দ্বিতীয় দিন শুক্রবার (২০ নভেম্বর) উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

অপরাধ-দুর্নীতি

নাফ নদ থেকে ২ লাখ ইয়াবাসহ গ্রেফতার ১

কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) এক বিশেষ অভিযানে নাফ নদ হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, এই অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় সাবরাং ইউনিয়নের গোলার পাড়া এলাকার লালু মিয়ার ছেলে মো. হোসেনকে (৫০) আটক করা হয়। একই এলাকার বসুর ছেলে মো. শাকের পালিয়ে যাওয়ায় তাকে এ ঘটনার পলাতক আসামি করা হয়েছে।

সারাদেশ

কক্সবাজার সীমান্তে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা জব্দ, আটক ২

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার মধ্যে সবচেয়ে বেশি উদ্ধার হয়েছে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকা থেকে।

সারাদেশ

মানবিক হামজা টমটমচালক হয়েও আগুনে দগ্ধদের পাশে দাড়িঁয়েছে

কক্সবাজার রিসোর্টে আগুনের ঘটনায় আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন টমটমচালক আমির হামজা। শুধু হাসপাতালে পৌঁছে দেওয়াই নয়, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে নিজের বাড়ি থেকে টাকাও এনে দেন তিনি। তাঁর এই উদ্যোগ স্থানীয়ভাবে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।