
নিজের হাতে পররাষ্ট্রমন্ত্রীর ছবি এঁকে উপহার, বুকে জড়িয়ে নিলেন খলিলুর রহমান
রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে এক কিশোরের ভালোবাসায় সিক্ত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিজের হাতে মন্ত্রীর ছবি এঁকে তাঁকে উপহার দিয়েছে রোহিঙ্গা কিশোর মাহবুব। উপহারটি হাতে পেয়ে ছবিটি বুকে জড়িয়ে নেন পররাষ্ট্রমন্ত্রী।

