সারাদেশ

রামুতে ট্রেন-সিএনজি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত আরও ৩

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২০ নভেম্বর) মিঠাছড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।