দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

দিনাজপুরের চিরিরবন্দরে ২০২৬–২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং পঙ্গু ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া।

এ সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, নারীদের স্বাবলম্বী করে তোলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।