সারাদেশ

দিনাজপুরে জব ফেয়ারে ৬৫৫ জনের মধ্যে ৪৫২ জনের চাকরি নিশ্চিত

দিনাজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা (জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর ও রাজশাহী রেঞ্জের ১৬ জেলা থেকে আসা ৬৫৫ জন চাকরিপ্রত্যাশীর মধ্যে ৪৫২ জনের প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি নিশ্চিত হয়েছে।

সারাদেশ

দিনাজপুরে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

দিনাজপুর সদর উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সারাদেশ

চিরিরবন্দরে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সারাদেশ

দিনাজপুরের বড়মাঠ অবমুক্তের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড়মাঠ থেকে সেনাবাহিনীর ক্যাম্প প্রত্যাহার এবং মাঠটি সর্বসাধারণের জন্য অবমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ।

সারাদেশ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের অভিযোগে প্রতিবাদ র‍্যালি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজে কথিত সিন্ডিকেট, অনিয়ম-দুর্নীতি, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রমের অভিযোগে প্রতিবাদ র‍্যালি, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সারাদেশ

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনে রামেবির প্রতিনিধি দল

অধিভুক্তি নবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শন করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল।

সারাদেশ

পার্বতীপুরে ৫৮৮ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিয়ে সবক প্রদান

দিনাজপুরের পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ৫৮৮ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয়েছে। শিশুদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সারাদেশ

চিরিরবন্দরে ৪৩০ গ্রাম গাঁজাসহ আটক ৫, পলাতক ২

দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৪৩০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

মসজিদভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে নেওয়ার দাবি

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, শিশুদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত এ কার্যক্রম। একই সঙ্গে দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতেও রাজস্ব খাতে অন্তর্ভুক্তি প্রয়োজন।

ফুলবাড়ীর আলাদিপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কর্মসূচি

নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষাসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা।

দিনাজপুরের রামসাগর দীঘি ঘুরে দেখুন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য

ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে অনেকেই খোঁজেন নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর জায়গা। পরিবার কিংবা প্রিয়জনদের সঙ্গে এমন কোথাও যেতে চান, যেখানে থাকবে খোলা আকাশ, সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ। এমনই একটি মনোরম ভ্রমণস্থল দিনাজপুরের রামসাগর দীঘি।

পার্বতীপুরে ৩৮০ শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান

দিনাজপুরের পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ৩৮০ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয়েছে। শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ কার্যক্রমের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গ্রাম পুলিশে সেরা হয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার

রংপুর বিভাগের প্রায় ৫ হাজার গ্রাম পুলিশের মধ্যে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার মোঃ সাব্বীর হোসেন। ৭ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির হাত থেকে তিনি এ সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।

দিনাজপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দিনাজপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুরের যৌথ উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

দিনাজপুরে প্লাস্টিক দূষণ রোধে দুই দিনের সচেতনতামূলক কর্মসূচি

পরিবেশ সুরক্ষা, প্লাস্টিক দূষণ রোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরে দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন হয়েছে।

দিনাজপুরে আইনি সচেতনতা ক্যাম্পেইন ও যুগল মেলা অনুষ্ঠিত

দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের দীঘান গ্রামের ডাঙ্গাপাড়ায় আইনি সচেতনতা ক্যাম্পেইন ও যুগল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় এলাকার প্রায় ১৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

দিনাজপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, আটক ৫

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই রাতে পৃথক অভিযানে ভারতীয় মদ, নিষিদ্ধ সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।