বিরামপুরে চাকরিমেলায় একদিনেই চাকরি পেলেন প্রায় ৩ হাজার
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী চাকরিমেলায় আবেদন করে একই দিনে চাকরি পেয়েছেন প্রায় ৩ হাজার চাকরিপ্রার্থী। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ মেলায় ৮৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। আয়োজকদের তথ্যমতে, চাকরির জন্য আবেদন করেন প্রায় ৯১ হাজার প্রার্থী।

