দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

প্রতিবন্ধকতা কাটিয়ে স্থানীয় ক্রেতাদের কাছে কয়লা বিক্রি চালু, খনি সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুনরায় শুরু হয়েছে স্থানীয় ক্রেতাদের কাছে কয়লা বিক্রির কার্যক্রম। সোমবার (১৬ নভেম্বর) থেকে নতুন করে কয়লা বিক্রি শুরু হওয়ায় খনি সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

বড়পুকুরিয়া খনির শিল্প অবকাঠামো থেকে নিচে জমা হওয়া কয়লার বিশাল স্তূপ
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড়পুকুরিয়া কয়লা খনিতে পুনরায় কয়লা বিক্রি শুরু হয়েছে।

দীর্ঘদিনের নানা প্রতিবন্ধকতা, মামলা-মোকদ্দমা ও করোনা মহামারির কারণে বন্ধ থাকা কয়লা বিক্রি কার্যক্রম অবশেষে পুনরায় চালু হলো। খনির ব্যবস্থাপনা পরিচালকের দিকনির্দেশনা, মহাব্যবস্থাপকদের প্রচেষ্টা এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত পরিশ্রমে এ কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, কয়লা বিক্রি পুনরায় চালুর ফলে বড়পুকুরিয়া কয়লা খনির সার্বিক কার্যক্রমে নতুন গতি ফিরবে এবং খনির অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।