জাতীয়

আ. লীগকে তথ্য সরবরাহের অভিযোগে এসপি জাহাঙ্গীর চাকরিতে স্থগিতাদেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে সরকারি চাকরি আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সারাদেশ

সাতকানিয়ায় পিডিবি কর্মচারীকে মারধর, মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে অনিয়ম-দুর্নীতির ভিডিও ফুটেজ ফাঁসের সন্দেহে এক সহকর্মীকে মারধর এবং তাঁর মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আরেক কর্মচারীর বিরুদ্ধে। সোমবার দুপুরে কেরানীহাটে এস আলম পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সারাদেশ

কক্সবাজারে সমরকন্দি ইসলামী সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠিত

‘সুস্থ সংস্কৃতির প্রচারই একমাত্র লক্ষ্য’ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সমরকন্দি ইসলামী সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান-২০২৬। ইসলামী সংস্কৃতি ও সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসারে আয়োজিত এ অনুষ্ঠানে আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও বিশিষ্টজনেরা অংশ নেন।

সারাদেশ

চট্টগ্রামে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে পত্রিকাটি ১০ম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে চট্টগ্রামে শুভেচ্ছা বিনিময়, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সারাদেশ

পটিয়ায় বাসচাপায় প্রতিবন্ধী বৃদ্ধ নিহত, ৩০ হাজার টাকায় সমঝোতার অভিযোগ

লাশ দাফনের ২৪ ঘণ্টাও পার হয়নি। এরই মধ্যে মাত্র ৩০ হাজার টাকায় সমঝোতা করা হয়েছে দিনে দুপুরে বাসচাপায় প্রতিবন্ধী বৃদ্ধ নিহতের ঘটনায়। রোববার (১৫ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে চট্টগ্রামের পটিয়া পৌরসদরের ভূমি অফিস সংলগ্ন এলাকায় সড়কের পাশে ঘুমন্ত অবস্থায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় একই দিন রাতে নিহতের ছেলে মো. ইকবাল বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার ৩৬ ঘন্টা পর সোমবার রাতে ঘাতক বাস চালক শাহাদাৎ হোসেন রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অর্থ-বাণিজ্য

চন্দনাইশে ইউসিবি ব্যাংকের উদ্যোগে ‘আর্থিক সাক্ষরতা দিবস’ পালিত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি চন্দনাইশ শাখার উদ্যোগে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) সুফিয়া আক্তার, হোলসেল ব্যাংকিং ডিভিশন-এর নির্দেশনার আলোকে ‘আর্থিক সাক্ষরতা দিবস-২০২৬’ উপলক্ষে আর্থিক সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অপরাধ-দুর্নীতি

মুরাদনগরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত, সন্তানকে নিয়ে বিরোধের অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক বিরোধের জেরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী শরিফ মিয়াকে (৩৫) গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

সারাদেশ

চন্দনাইশে ত্রিপুরা পাড়ায় ঘর ও শিক্ষাবৃত্তি বিতরণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ত্রিপুরা পাড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এসব সহায়তা দেওয়া হয়।

পটিয়ায় ঈগল বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরীচট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ এর সামনে ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত মো: ফারাজ (২১) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ফারাজ লোহাগড়া উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীরের পুত্র।

কুমিল্লার চান্দিনায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা

অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধে বিলম্ব হওয়ায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় কুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (১৫ নভেম্বর) সকালে কারখানার প্রধান ফটকে এই বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (১৬ নভেম্বর) ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্রবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

চন্দনাইশে নিষেধাজ্ঞার জমি দখলের চেষ্টা, হুমকির অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা ২১ শতক নাল জমি দখলের চেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চন্দনাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. আবদুল আউয়াল (৪০) নামে এক পল্লী চিকিৎসক। গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে করা জিডির নম্বর ৬১৪।

চন্দনাইশের বৈলতলীতে সংঘবদ্ধ চক্রের মাটি পাচার, আতঙ্কে এলাকাবাসী

চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ বৈলতলী গুচ্ছগ্রাম ও ইউনিয়নের পার্শ্ববর্তী অন্য এলাকায় দিনে-রাতে সংঘবদ্ধ একটি চক্র জমির মাটি কেটে পাচার করছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

চন্দনাইশে ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

পটিয়ায় ঘুমন্ত বৃদ্ধকে চাপা দিল বাস, নিহত

চট্টগ্রামের পটিয়ায় ঘুমন্ত অবস্থায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নবেম্বর) বিকেল ৩টার দিকে পটিয়া সদরস্থ উপজেলা ভূমি অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।​নিহত আবুল কালাম পটিয়া পৌর সদরের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।​জানা গেছে, আবুল কালাম শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। বিকেল ৩টার দিকে তিনি উপজেলা ভূমি অফিস সংলগ্ন সড়কের পাশে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি চলন্ত বাস অসাবধানতাবশত তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে

পটিয়ার এস আলম কলেজে চালু হলো নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা

চট্টগ্রামের পটিয়ায় এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে প্রতিষ্ঠান কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যবস্থার উদ্বোধন করেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।

পাঁচ বছরের অপেক্ষার অবসান, পুলক ফিরলেন কফিনে

প্রবাসজীবনের পাঁচ বছর শেষে ৬ নভেম্বর দেশে ফেরার কথা ছিল পটিয়ার যুবক পুলক নাথের। ছেলের ফেরার দিনটি সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিলেন মা। দীর্ঘদিন পর সন্তানকে কাছে পাওয়ার আনন্দে অপেক্ষার প্রহর গুনছিলেন তিনি। কিন্তু সেই অপেক্ষার পরিণতি যে এতটা হৃদয়বিদারক হবে, তা কল্পনাও করেননি পরিবারের কেউ।

পটিয়ায় ১ জানুয়ারি উদ্বোধন হচ্ছে বারাকাহ শপিংমল

চট্টগ্রামের পটিয়ায় শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে আধুনিক বিপণিবিতান ‘বারাকাহ শপিংমল’। আগামী ১লা জানুয়ারি শপিংমলটির আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এক ছাদের নিচে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের বিভিন্ন পণ্য কেনাকাটার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

পটিয়ায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তিন আওয়ামী লীগ-যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকায় একটি নির্জন বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমিতে ঘর নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আশরাফুল আজম সিয়াম ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় নির্মাণকাজে বাধা দিতে গেলে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন আশিকুল ইসলাম নামে এক ব্যক্তি।