‘সুস্থ সংস্কৃতির প্রচারই একমাত্র লক্ষ্য’ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সমরকন্দি ইসলামী সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান-২০২৬। ইসলামী সংস্কৃতি ও সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসারে আয়োজিত এ অনুষ্ঠানে আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও বিশিষ্টজনেরা অংশ নেন।
১৫ নভেম্বর (রবিবার) বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী এলাকার ওশান ভিউ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফোরামের চেয়ারম্যান আশরাফুজ্জামান চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের কো-চেয়ারম্যান শায়ের মাওলানা মুহাম্মদ ইনজেমামুল হক আকাশ ফারুকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আলহাজ সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো. ইফতেখার সাইমুন। শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও ফোরামের পৃষ্ঠপোষক এস.এম. মিজান উল্লাহ সমরকন্দী। স্বাগত বক্তব্য দেন ফোরামের পৃষ্ঠপোষক সৈয়দ মো. আবরার উল্লাহ সাদমান সমরকন্দী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক মনজুর আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাদ্রাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিমের উপাধ্যক্ষ সালাহ উদ্দিন মো. তারেক, আলহাজ আবদুর রহমান মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি ফয়েজ উল্লাহ খতিবী, খাগরিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সহকারী সুপার মুহাম্মদ মুক্তার হোসাইন শিবলী এবং চন্দনাইশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফোরামের উপদেষ্টা মো. আরফাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন খালেদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম রেজভী। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আহাসান উল্লাহ আঙ্গুর, মদিনা শরিফপ্রবাসী মুহাম্মদ খলিল মিয়াজি ও জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আজিজ চৌধুরী, সমরকন্দি হজ কাফেলা ট্রাভেলস ট্যুরসের কক্সবাজার অফিসের পরিচালক মুহাম্মদ জসিম উদ্দিনসহ অনেকে।
ফোরামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান শায়ের মুহাম্মদ আরমান হোসাইন কাদেরি, মহাসচিব তোহা কাদেরী, সাংগঠনিক সচিব হাছানুল হক কাশমির, অর্থ সচিব মারুফ কাদেরী এবং মিডিয়া সচিব মো. আব্বাস। এ সময় ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে নাতে মোস্তফা পরিবেশন, ইসলামী নাটক, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন