সারাদেশ

পটিয়ার ভাটিখাইনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চট্টগ্রামের পটিয়ায় দ্বিতীয় দফায় সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ভাটিখাইন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। এর আগে উপজেলার জিরি ইউনিয়নের ১নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

সারাদেশ

পটিয়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার তিনটি গরু চুরি

চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বর্তমান বাজারমূল্য আড়াই লাখ টাকা।

অপরাধ-দুর্নীতি

টেকনাফে শতাধিক বোমা ও অস্ত্র-গুলিসহ আটক দুই

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে শতাধিক বোমা (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

অপরাধ-দুর্নীতি

পটিয়া থেকে ছিনতাই হওয়া ভ্যান দোহাজারিতে উদ্ধার

চট্টগ্রামের পটিয়া থেকে ফিল্মি স্টাইলে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত মোটরভ্যান উদ্ধার করেছে পুলিশ। ২১ নভেম্বর (শনিবার) বিকেল ৫টার দিকে চন্দনাইশের দোহাজারি পৌরসভার ফুলতলা এলাকা থেকে ভ্যানটি উদ্ধার করা হয়। এ সময় ভ্যানের পাঁচটি ব্যাটারি সাইফু ব্যাটারি হাউস থেকে উদ্ধার করা হয়েছে।

সারাদেশ

চন্দনাইশে শতবর্ষী মসজিদের রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে প্রায় শতবর্ষী মসজিদের যাতায়াতের রাস্তা জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা হাফেজ তাহের (৬৩)।

সারাদেশ

পটিয়ার শোভনদন্ডীতে শীতার্ত ৫৫০ পরিবারের মুখে হাসি ফোটালেন এস.এম. হারুন-উর-রশীদ

চট্টগ্রামের পটিয়ার শোভনদন্ডীতে শীতার্ত ৫৫০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাবিলা এন্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. হারুন-উর-রশীদ।

সারাদেশ

কর্ণফুলীতে আওয়ামী লীগ-এর নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল

গোপালগঞ্জ সহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলীতে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও সহযোগি সংগঠন। একই সঙ্গে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে।

সারাদেশ

কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক সম্পত্তির বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে এক কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগকারী ও অভিযুক্তের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

তারেক রহমানের জন্মদিনে পটিয়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ও অংগসহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পটিয়ায় আল-জামিয়াতুল মাদানিয়াতুল ইসলামিয়ার ৫৩তম বার্ষিক সভা সম্পন্ন

চট্টগ্রামের পটিয়ায় আল-জামিয়াতুল মাদানিয়াতুল ইসলামিয়া ও এতিমখানার ৫৩তম বার্ষিক সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।

পটিয়ায় গোয়ালঘরের তালা ভেঙে গরু চুরি, মালিকের আকুতি

“দুই বছর ধরে লাল রঙের একটি গরু লালনপালন করে আসছিলাম। গোয়ালঘরের তালা ভেঙে গরুটি চুরি করে নিয়ে গেছে। আমার গরু ফেরত চাই” কান্নাবিজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন চট্টগ্রামের পটিয়ার আবদুল নবীর স্ত্রী বিবি মরিয়ম।

নিজের হাতে পররাষ্ট্রমন্ত্রীর ছবি এঁকে উপহার, বুকে জড়িয়ে নিলেন খলিলুর রহমান

রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে এক কিশোরের ভালোবাসায় সিক্ত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিজের হাতে মন্ত্রীর ছবি এঁকে তাঁকে উপহার দিয়েছে রোহিঙ্গা কিশোর মাহবুব। উপহারটি হাতে পেয়ে ছবিটি বুকে জড়িয়ে নেন পররাষ্ট্রমন্ত্রী।

রামুতে ট্রেন-সিএনজি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত আরও ৩

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২০ নভেম্বর) মিঠাছড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য আহত

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে পুলিশের একটি টহল ভ্যানে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোর পাঁচটার দিকে বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আইসিজের রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ন্যায়বিচারের ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে দেখছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। ঐতিহাসিক এ রায়ের পর শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে শরণার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

পটিয়ায় মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ১৮ কৃষক, পাহাড়ে সেনা ক্যাম্পের দাবি

চট্টগ্রামের পটিয়ায় পাহাড় থেকে অপহৃত ২৫ কৃষকের মধ্যে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন ১৮ জন কৃষক। ঘটনার ৩৬ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কৃষকদের ছেড়ে দেওয়া হলে তাঁরা বাড়িতে ফিরে আসেন। তাঁদের মধ্যে ১২-১৫ জনের বাড়ি উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ডোয়ারপাড়া, মাহাদাবাজ ও খরনা কইশ্যাপাড়া এলাকায়। তাঁদের মধ্যে রোহিঙ্গা রয়েছেন ৮ জন।

ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: ইদ্রিস মিয়া

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত এবং সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি।

এমপি জসীমের নেতৃত্বে মিছিল, নাসির উদ্দিনের সঙ্গে যোগ দিলেন নেতাকর্মীরা

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চন্দনাইশে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মিছিল সহকারে যোগদান করেছেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

মিয়ানমার থেকে চাঁকঢালায় ঢুকছে গরু, বৈধতা নিয়ে প্রশ্ন !

কক্সবাজার-বান্দরবানের সীমান্ত দিয়ে দিনরাত সমানতালে বাংলাদেশে প্রবেশ করছে মিয়ানমারের গরু। সীমান্ত পেরিয়ে আসা এসব গরু প্রথমে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির (চাঁকঢালা বাজারে) নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে খরুলিয়া বাজার হয়ে চকরিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে ছড়িয়ে পড়ছে।

ধলঘাটে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।