ঢাকার ৫০ স্থানে বসছে এআই ট্রাফিক সিগন্যাল, দুই মাসের মধ্যে চালুর আশা
রাজধানী ঢাকার যানজট কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। শহরের ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে এসব সিগন্যাল ও এআই ক্যামেরা চালু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

