পোশাক কারখানায় বেতন বন্ধের শঙ্কা, বিপাকে ৩ লাখ শ্রমিক
দেশের তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের কারণে ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে আজ রোববার (১৫ নভেম্বর) থেকে আরও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন মালিকেরা। এতে প্রায় তিন লাখ শ্রমিকের কর্মসংস্থান ও আয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

