ভ্রমণ

৭ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে নেপালে বাংলাদেশী ৩ বিজয়ী

ফানটাস্টিক হেব্বি এনার্জি বিস্কুটের বিশেষ ক্যাম্পেইন ‘হার্বি এডভেঞ্চার টু হিমালয়’-এর তিন বিজয়ী এখন নেপালে। প্রায় ৭ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তারা। আয়োজকদের উদ্যোগে ১৩ দিনের এই বিশেষ ভ্রমণে হিমালয়ের সৌন্দর্য, পাহাড়ি প্রকৃতি ও অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নিচ্ছেন বিজয়ীরা।

নেপাল ভ্রমণে বাংলাদেশিদের সতর্কতা জারি

নেপালে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের জন্য সতর্কতা জারি করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ভ্রমণের আগে পরিস্থিতি যাচাই করতে বলা হয়েছে।

বিদেশি পর্যটক বাড়াতে পর্যটনে নতুন সম্ভাবনার খোঁজ

বিদেশি পর্যটক আকর্ষণের মতো প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদের কোনো কমতি নেই বাংলাদেশে। সমুদ্রসৈকত, পাহাড়, বন, নদী, হাওর, প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে দেশটি আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ গন্তব্য হওয়ার সম্ভাবনা রাখে। কিন্তু বাস্তব চিত্র বলছে, সেই সম্ভাবনার তুলনায় বিদেশি পর্যটকের সংখ্যা এখনো কম। ভিসা জটিলতা, দুর্বল যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত অবকাঠামোর অভাব, নিরাপত্তা নিয়ে উদ্বেগ, মানি এক্সচেঞ্জের সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক প্রচারণার ঘাটতি—সব মিলিয়ে পিছিয়ে রয়েছে দেশের