সারাদেশ

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ

শেখ হাসিনার প্রত্যর্পণ দ্রুত করতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার পাশাপাশি দুই দেশের রাজনৈতিক সদিচ্ছাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আশা করছে, ভারত চলমান প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেবে।

এলপিজির নতুন দাম, ১২ কেজি ১ হাজার ৮৩৭ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির নতুন দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে সেপ্টেম্বর মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।

এমপি জসীম আহমেদের আবেদনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট অংশ ৪-লেনে উন্নীতকরণে অনুমোদন, ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি টাকা

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জসীম উদ্দীন আহমেদ এর আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট বাজার অংশ ৪-লেনে উন্নীতকরণের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। এ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি টাকা।

অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই

নিম চন্দ্র ভৌমিক আর নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ড. নিম চন্দ্র ভৌমিক ৮১ বছর বয়সে মারা গেছেন। শনিবার (৩ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

সবজির দামে লাগাম নেই, শিম ছুঁয়েছে ২০০ টাকা

সবজির দাম নিয়ে রাজধানীর ক্রেতাদের মধ্যে আবারও অস্বস্তি তৈরি হয়েছে। বাজারে আগাম শীতের সবজি উঠতে শুরু করলেও স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে। বরং কয়েকটি সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম প্রতি কেজি সর্বোচ্চ ২০০ টাকা। রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার ও মালিবাগসহ বিভিন্ন খুচরা বাজারে সরেজমিনে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। বাজারে পর্যাপ্ত সবজি দেখা গেলেও দামের কারণে অনেক ক্রেতাই প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনছেন।

তিন লরিতে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম, ছিল কড়া নিরাপত্তা

রূপপুরে ইউরেনিয়াম পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পরিবহনের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরের দিকে রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের বিশেষ চালান বহনকারী তিনটি লরি পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছায়।

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৯ ইউনিটের অভিযান

গাজীপুরে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে মহানগরীর ডেগেরচালা এলাকার মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে আগুনের সূত্রপাত হয়।

চন্দনাইশে ৭ কোটি টাকায় আবদুল বারী হাট সেতুর কাজ চলছে

দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলেছে চন্দনাইশবাসীর। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পটিয়া-চন্দনাইশ (বৈলতলী) সড়কের ১৩তম কিলোমিটারে অবস্থিত জরাজীর্ণ আবদুল বারী হাট সেতুর নির্মাণ কাজ পুরোদমে চলছে।

চন্দনাইশে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

চন্দনাইশের গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট থেকে খাঁনহাট পর্যন্ত যানজট নিরসনে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের ২ সক্রিয় সদস্যসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের ২ সক্রিয় সদস্যসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাজারে এলপিজি সংকট, শিমের দাম ২০০ টাকা!

এলপিজি সংকট আর চড়া নিত্যপণ্যের দামে রাজধানীর বাজারে বাড়ছে ভোক্তার চাপ। শুক্রবার (২ অক্টোবর) রায়ের বাজার, রামপুরা, হাজীপাড়া, মালিবাগ, সেগুনবাগিচা ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। পাশাপাশি চিনি ও সয়াবিন তেলও কোথাও কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

সবজি-মাছের দামে ফের বাড়তি চাপ, বিপাকে ক্রেতারা

সবজি-মাছের দাম কমার বদলে নতুন করে বাড়ায় বাজারে স্বস্তি ফিরছে না। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে আগাম শীতকালীন সবজির সরবরাহ শুরু হলেও এর প্রভাব পড়েনি দামে। বরং বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে শতকের ঘরে।

রাড্ডা হামলায় বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি যেকোনো সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দেশে যৌথ অভিযান নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের প্রধান খবরটি হলো, দেশে যৌথ অভিযান পরিচালনার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসারের সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে চলছে এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

এলপিজি বিক্রিতে বাড়তি দাম, ২ লাখ টাকা জরিমানা

এলপিজি বিক্রিতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগে ঢাকার ধামরাইয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বেশ কিছু এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়। পরে সেগুলো নির্ধারিত দামে স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।

চুল দিবস আজ, চুলের যত্নে জানুন গুরুত্বপূর্ণ কথা

চুল দিবস আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) পালিত হচ্ছে। চুলকে শুধু সৌন্দর্যের অংশ হিসেবে নয়, আত্মবিশ্বাস ও ব্যক্তিগত স্টাইলের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবেও দেখার বার্তা দেয় দিনটি। পোশাক ও মেকআপের পাশাপাশি চুলের ধরন ও সাজ পুরো লুকেই আলাদা প্রভাব ফেলতে পারে।

চন্দনাইশে বসতভিটার দখল নিয়ে ভাই-বোনের বিরোধ, থানায় অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ডের জিহস ফকিরপাড়া বাছা মিয়া সওদাগর পাড়ায় বসতভিটার দখল নিয়ে ভাই-বোনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে।

বায়তুল মোকাররম থেকে সাংবাদিক বাদল দাস নিখোঁজ

রাজধানীর বায়তুল মোকাররম বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে সাংবাদিক বাদল দাস (৫৪) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।