সারাদেশ

দুর্গাপূজায় নিরাপত্তায় বিশেষ নজরদারি, ৩ জেলায় বিজিবি মোতায়েন

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব এলাকায় দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। একই সময়ে সারাদেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করবে এই বাহিনী।

১৫ নভেম্বরের মধ্যে সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য মোটরসাইকেল মালিকদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ ও নিয়ম অনুযায়ী সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট না লাগালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

রংপুরের বিভাগীয় কমিশনার হলেন জাহাঙ্গীর আলম

রংপুর বিভাগের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলম। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ফ্যামিলি কার্ডে কারা পাবেন ভাতা, আলোচনায় রাজনৈতিক প্রভাব

ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বড় কর্মসূচি বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উপকারভোগী নির্বাচন, তথ্যের নির্ভুলতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থাপনা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পরিবারের আর্থসামাজিক তথ্য বিশ্লেষণ করে সফটওয়্যারের মাধ্যমে নির্ধারণ করা হবে কারা ভাতা পাওয়ার যোগ্য। তবে মাঠপর্যায়ে ভুল তথ্য, প্রকৃত দরিদ্র পরিবারের বাদ পড়া এবং অযোগ্য ব্যক্তির তালিকাভুক্তি ঠেকানোই হবে এই উদ্যোগের বড় পরীক্ষা।

চন্দনাইশের শিশু বিশেষজ্ঞ ডা. মনজুর মোর্শেদ আর নেই

চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড পশ্চিম গাছবাড়িয়া মফজল আহমদ তহসিলদার বাড়ির কৃতিসন্তান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ মনজুর মোর্শেদ (৫৮) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বামনার উন্নয়নে কঠোর নির্দেশ চিফ হুইপের

বামনার উন্নয়ন ত্বরান্বিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তিনি সরকারি সেবায় স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

গ্রামীণ নারীদের স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণামূলক লড়াই

গ্রামীণ নারীদের আয় বাড়ানোর পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে নিরলস পরিশ্রম করছেন বরিশালের প্রত্যন্ত এলাকার অনেক নারী। কেউ শীতলপাটি বুনছেন, কেউ গরু পালন করছেন, আবার কেউ হাঁস মুরগি লালনপালন কিংবা সেলাইয়ের কাজ করে সংসারে অবদান রাখছেন। আয় খুব বেশি না হলেও তাদের এই উদ্যোগ পরিবারে স্বস্তি ফেরানোর পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর সাহস জোগাচ্ছে। সংসারের দায়িত্ব সামলে নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে তারা হয়ে উঠছেন পরিবারের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহায়।

নওগাঁয় ৮৩৬ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় কঠোর অবস্থানে পুলিশ

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ১৬অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে বড় এই উৎসবের আমেজ। এবার নওগাঁর ৮৩৬টি মন্ডপে বাঁজবে শঙ্খ, শোনা যাবে ঢাক-ঢোল, কাঁশি ও বাঁশির শব্দ। তাই দেবদুর্গাকে পরিপূর্ণ রুপ দিতে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।

দিঘলিয়ায় দুর্গাপূজা: ৬১ মণ্ডপে উৎসব, জরুরি নির্দেশ

খুলনার দিঘলিয়ায় দুর্গাপূজা ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বছর উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৬১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৭টি মণ্ডপ রয়েছে গাজীরহাট ইউনিয়নে। অন্যদিকে, যোগীপোল ইউনিয়নে রয়েছে মাত্র একটি মণ্ডপ। প্রতিমা নির্মাণ, মণ্ডপ সাজসজ্জা ও আলোকসজ্জার কাজও প্রায় শেষ পর্যায়ে।

এমপি জসীম উদ্দীনের নির্দেশে চন্দনাইশে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্দেশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে অবৈধ দখল উচ্ছেদে মাঠে নেমেছে প্রশাসন।

চন্দনাইশে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে বর্ণাঢ্য র‍্যালি

"আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ!" (Our Hands, Our Future!) — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর সদরে কোকো ক্রীড়া সংসদের ১০১ সদস্যের কমিটি

দিনাজপুর সদর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম ও সদস্যসচিব হাজী ইকবাল হোসেন টারজান যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।

অনির্দিষ্টকালের অবরোধে অচল সাজেক, বিপাকে পাহাড়িরা

সাজেকে অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েছেন রাঙামাটির সাজেক এলাকার অন্তত ৩০ হাজার মানুষ। অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু হওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। ব্যাহত হচ্ছে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, পর্যটন কার্যক্রম ও ব্যবসা-বাণিজ্য। দীর্ঘ সময় ধরে অবরোধ চলতে থাকলে খাদ্যসংকট দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

নওগাঁয় ২৪ দিন ধরে নিখোঁজ নারী, অপহরণের অভিযোগে মামলা

নওগাঁ সদর উপজেলায় দিনদুপুরে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে এক নারীকে চেতনানাশক দিয়ে অচেতন করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ২৪ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ ওই নারীর কোনো সন্ধান পাননি স্বজনরা। মেয়েকে ফিরে পেতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে আদালতে মামলা করেছেন তার বাবা।

চন্দনাইশে পূবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি

চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে পূবালী ব্যাংক পিএলসি'র স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশে দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা, ওসির বিশেষ নির্দেশনা

চট্টগ্রামের চন্দনাইশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রাত্রিকালীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার।

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, সহায়তা পেলেন ১৫৯ জন

আজ ১৪ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন গণশুনানি গ্রহণ করেন।

লবণ-পানিতে পিচ্ছিল মহাসড়ক, চন্দনাইশে বাড়ছে সড়ক দুর্ঘটনা: হাইওয়ে পুলিশের নেই পদক্ষেপ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে লবণ-পানিতে পিচ্ছিল হয়ে প্রতিদিন ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা। বিশেষ করে দোহাজারী থেকে মুজাফফরাবাদ পর্যন্ত এলাকায় লবণবাহী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে পড়া পানিতে মহাসড়ক পিচ্ছিল হয়ে মৃত্যুঝুঁকি তৈরি হয়েছে।

দুই হাত নেই, তবু ১৪৫ শিশুর স্বপ্ন গড়ছেন দুঃখু মিয়া

জন্ম থেকেই দুই হাত নেই। তবু থেমে থাকেননি নরসিংদীর আলতাফ হোসেন দুঃখু মিয়া। পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তুলে নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থে প্রতিষ্ঠা করেছেন বিদ্যালয়। তাঁর গড়া সেই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা করছে ১৪৫ জন শিক্ষার্থী। এবার তাঁর জীবনসংগ্রাম ও শিক্ষা বিস্তারের উদ্যোগের কথা শুনে বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।