চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস. এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দনাইশ উপজেলার পশ্চিম বৈলতলী এলাকার মোহাম্মদ জসিম উদ্দিন ও বাগিচাহাট এলাকার আবদুল মান্নান। তাদের বিরুদ্ধে এনআই অ্যাক্টে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে পুলিশ জানায়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গ্রেপ্তারকৃত দুইজনকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন