চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

"আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ!" (Our Hands, Our Future!) — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশ পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআইইউজিআইপি), এলজিইডি'র সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবদুর রহমান।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, উপ-সহকারী প্রকৌশলী রাজিব মজুমদার, কনজারভেন্সি সুপারভাইজার মো. মেজবা উদ্দিন নিজামী প্রমুখ।

র‍্যালিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এ সময় হাত ধোয়ার গুরুত্ব ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।