চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে পূবালী ব্যাংক পিএলসি'র স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পূবালী ব্যাংক পিএলসি, চন্দনাইশ শাখার আয়োজনে গত সোমবার স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি'র চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ - মহাব্যবস্থাপক মেজবাহ উদ্দিন মাহবুব। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক চন্দনাইশ শাখার ব্যবস্থাপক এ. ই. এম. রিয়াজুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন এবং গভর্নিং বডির সদস্য মোহাম্মদ আবুল কাশেম।
এছাড়া চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের রিজিওনাল এডিসি ইনচার্জ মোঃ জামাল উদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার ফরম বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং অল্প বয়স থেকেই ব্যাংকিং সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যেই এই স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম। মাত্র ১০০ টাকায় শিক্ষার্থীরা এই হিসাব খুলতে পারে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন