চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর, সিআর পরোয়ানাভুক্ত ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম এর দিক-নির্দেশনায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে ৭ অক্টোবর রাত ১০টা থেকে ৮ অক্টোবর সকাল সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চন্দনাইশের সাতবাড়িয়া এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ সোহেল (সিআর-৫৯/২৩), কাঞ্চনাবাদ ইউপির পশ্চিম এলাহাবাদ এলাকার সুলতান আহাম্মদের ছেলে সিরাজ মিয়া (৪৫) (জিআর-২৩৪৫/২৩) এবং হারলা এলাকার আবুল কাশেমের ছেলে মো. জুবায়ের ইসলাম (মোবাইল কোর্ট মামলা নং-১৭৩/২৬)।
পুলিশ জানায়, মোবাইল কোর্ট মামলা নং-১৭৩/২৬, তারিখ-০৭/১০/২০২৬ খ্রি. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জুবায়ের ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন