সারাদেশ

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ছয়জনকে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নওগাঁয় চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার কাজল

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অভিযানে চোরাই দুটি চার্জারচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাজল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপের নেতৃত্বে পরিচালিত অভিযানে বদলগাছী থানাধীন বিলাসবাড়ি ইউনিয়নের শর্মাপুর গ্রাম থেকে অটোরিকশা দুটি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামি কাজলের দেখানো মতে অভিযান চালিয়ে চোরাই সন্দেহে দুটি চার্জারচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামি কাজলের

বিরামপুরে চাকরিমেলায় একদিনেই চাকরি পেলেন প্রায় ৩ হাজার

দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী চাকরিমেলায় আবেদন করে একই দিনে চাকরি পেয়েছেন প্রায় ৩ হাজার চাকরিপ্রার্থী। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ মেলায় ৮৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। আয়োজকদের তথ্যমতে, চাকরির জন্য আবেদন করেন প্রায় ৯১ হাজার প্রার্থী।

চন্দনাইশে সৌদিয়া বাস উল্টে আহত ২০, মহাসড়কে দীর্ঘ যানজট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাটের উত্তর পাশে খানদিঘী শিকারী পাড়া এলাকায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

চিরিরবন্দরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সভা

দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা যুবদলের আয়োজনে র‍্যালি শেষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে দোয়া মাহফিল ও দরিদ্র-অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

দিনাজপুরে ১৫ কিলোওয়াট সৌরবিদ্যুতে সেচ, উপকৃত হবেন ১১৫ কৃষক

দিনাজপুর সদর উপজেলার পুনর্ভবা নদীতে সোলার বিদ্যুৎচালিত এলএলপি (লো লিফট পাম্প) প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে সেচকাজের পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুতের ১৫ কিলোওয়াট জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এতে ৩০ হেক্টর জমিতে সেচের সম্ভাবনা তৈরি হয়েছে এবং সরাসরি উপকৃত হবেন ১১৫ জন কৃষক।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৫ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

চট্টগ্রামের চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও প্রয়োজন মেটাতে এ সহায়তা দেওয়া হয়।

চন্দনাইশে একদিনে ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

"এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশ উপজেলায় ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বদলগাছীতে ফেসবুকে পরিচয়ের ফাঁদে মোটরসাইকেল ছিনতাই, ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২

নওগাঁর বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ডেকে নিয়ে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইয়ের শিকার মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মহাদেবপুরে ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুরে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে সরকারের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় স্পেশাল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

নওগাঁর রাণীনগরে লক্ষ্মীপূজায় ঐতিহ্যবাহী যাত্রাপালা

সুদাম চন্দ্র নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার আবাদপুকুরের হরিপুর গ্রামে লক্ষ্মী পূজা উপলক্ষে সোমবার রাতে গ্রামীণ ঐতিহ্যবাহী যাত্রাপালার আয়োজন করা হয়। স্থানীয় মানুষের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন বয়সের মানুষ পরিবারসহ অংশ নেন। খোলামেলা পরিবেশে পালার পরিবেশনা উপভোগ করতে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। এমন আয়োজন গ্রামীণ সংস্কৃতিকে নতুন করে প্রাণ দেয়। আয়োজনে গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই ঐতিহ্য টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে লোকজ

সীতাকুণ্ডে লরির ধাক্কায় প্রাণ গেল ৫ জনের, আহত ৪

সীতাকুণ্ডে লরি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্কুলের জায়গায় টিনের ঘর, ইউএনও’র কাছে অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ঐতিহ্যবাহী গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (স্থাপিত: ১৯১৮ খ্রি.) সীমানা প্রাচীরের ভেতরে অবৈধভাবে টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধ স্থাপনা অপসারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন আশপাশের আরও কয়েকটি গুদামে ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন নেভাতে সংস্থাটির চারটি ইউনিট কাজ করছে।

চন্দনাইশে কৃষকের বাগান থেকে ফসল চুরি, হুমকির অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশে কৃষকের পেঁপে ও কলা বাগান থেকে ফসল চুরির অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় পুরো বাগান মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নারী স্বাবলম্বী হলে জীবনে আসে যে ৫ পরিবর্তন

নারীর স্বাবলম্বিতা শুধু নিজের আয় করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আত্মবিশ্বাস, স্বাধীনতা ও নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সঙ্গেও জড়িত। শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা আজ চাকরি, ব্যবসা, উদ্যোক্তা কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তাঁদের এই অগ্রগতি পরিবার ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বদলগাছীতে ৬৩ গ্রাম পুলিশের হাতে বিনামূল্যে বাইসাইকেল

নওগাঁর বদলগাছীতে গ্রামীণ আইনশৃঙ্খলার উন্নয়ন ও জননিরাপত্তা জোরদার করতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মহাদেবপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, কারাদণ্ড ২ জনের

নওগাঁর মহাদেবপুর উপজেলায় লাইসেন্সবিহীন তিনটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানের মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিন প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৫ অক্টোবর পৃথকভাবে পরিচালিত এসব অভিযানে লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রির বিষয়টি উঠে আসে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি গোয়েন্দা দল গত কয়েক দিন ধরে মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় হাসপাতাল, হোমিও হল ও অন্যান্য চিকিৎসাসেবা