ধানমন্ডিতে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর ধানমন্ডিতে ১৪ তলা একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ভবনের একটি বাসায় আগুন ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

