মাছ-মুরগি থেকে শীতের সবজি, সবখানেই বাড়তি দামের চাপ
শীতের আগমনী বার্তায় বাজারে উঠতে শুরু করেছে নতুন সবজি। মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বাজারে ফিরেছে ইলিশসহ নানা ধরনের মাছ। তবে এসবের কোনোটিতেই তেমন স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। চড়া দামেই কিনতে হচ্ছে মাছ, মুরগি ও সবজি। বিশেষ করে ইলিশের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে।

