মিয়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্ট জব্দ, আটক ৪
চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। রোববার (১ নভেম্বর) সকালে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব সিমেন্ট উদ্ধার করা হয়।

