সারাদেশ

চন্দনাইশে এসআরবির ওপর হামলা, গ্রেপ্তার ৫

চট্টগ্রামের চন্দনাইশে ২০টিরও বেশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল। হামলার মধ্যে পালিয়ে যান ওই আসামি মো. আলমগীর। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় অস্ত্র।

জাতীয় শাশুড়ি দিবস আজ, সম্পর্ক মধুর করার সহজ উপায়

জাতীয় শাশুড়ি দিবস আজ রোববার (২৫ অক্টোবর)। প্রতি বছর অক্টোবরের চতুর্থ রোববার দিবসটি পালিত হয় শাশুড়িদের প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য। পরিবারের নতুন সদস্যকে আপন করে নেওয়া, সন্তান ওনাতি-নাতনিদের যত্ন নেওয়া এবং বিপদে-আপদে পাশে থাকার মাধ্যমে অনেক শাশুড়ি পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাঁদের অবদান স্মরণ করিয়ে দিতেই দিনটি বিশেষভাবে পালন করা হয়।

গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবার বড় উদ্যোগ নিয়েছে সরকার

গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীরা মানুষের বাড়িতে গিয়ে খোঁজখবর নেবেন এবং রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করবেন। এতে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া সহজ হবে। রোববার (২৫ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অস্ত্রোপচার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মাদারীপুর হাসপাতালে ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক, ওষুধ সংকট

মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী কেনার ই-টেন্ডার দুই দফায় হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। এতে টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না ঠিকাদাররা। সময়মতো নতুন করে চিকিৎসা সামগ্রী কেনা সম্ভব না হওয়ায় হাসপাতালে দেখা দিয়েছে ওষুধের সংকট। এতে বিনা মূল্যে ওষুধ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ, পাশাপাশি দুর্ভোগে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

চন্দনাইশের ত্রিপুরা পল্লীতে নেই বিদ্যুৎ, দুর্ভোগ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের ত্রিপুরা পল্লীতে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান তিনি সরেজমিনে গিয়ে দেখতে পান, সন্ধ্যা নামলেই পাহাড়ের কোলঘেঁষা ঘরগুলো নিঃশব্দে ঘুমিয়ে পড়ে; সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই যেন জীবন ঢেকে যায় নিবিড় অন্ধকারে।

নওগাঁয় ৪ গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন, ব্যয় প্রায় ৫ কোটি টাকা

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে চারটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে হাঁসাইগাড়ী ইউনিয়নের চারটি সড়কের উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

জাইমা রহমানের জন্মদিনে বিনা মূল্যে চোখের চিকিৎসা পেলেন ২ হাজার মানুষ

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে প্রায় দুই হাজার মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় ছয় শতাধিক রোগীর ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করার কথা জানিয়েছেন আয়োজকেরা।

এনসিসিসি’র সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাসানাত আলী

জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটি (এনিসিসিসি)-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হাসানাত আলী। শনিবার (২৪ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-১ শাখার উপসচিব রওশন আরা পলির সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনা লজ্জাজনক: ধর্মমন্ত্রী

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বদরগঞ্জে ট্রেন লাইনচ্যুত, বন্ধ চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

রংপুরের বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ওই রুটে ট্রেন চলাচল। শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার ১৩ নম্বর রেলঘুন্টির মেইন পয়েন্ট পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গাজীপুরের মাদরাসায় শিশুটির সঙ্গে কী ঘটেছিল, সামনে এলো নতুন তথ্য

গাজীপুরের টঙ্গীর একটি আবাসিক মাদরাসায় ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। অন্যদিকে, শিশুটির বাবার বিরুদ্ধে মাদরাসায় হামলা, ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগ তুলেছে কর্তৃপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করে শিশুটির বাবা বলেছেন, মেয়ের বিচার চাইতেই তিনি মাদরাসায় গিয়েছিলেন।

রূপপুরে ফিজিক্স টেস্ট শেষ, বিদ্যুৎ উৎপাদন শুরু নিয়ে নতুন অগ্রগতি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। ঈশ্বরদীতে নির্মাণাধীন এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা ও কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে। এখন চূড়ান্ত অনুমোদন পেলেই শুরু হতে পারে পরবর্তী ধাপের কার্যক্রম।

ফুটপাতে দোকান বসলেই মামলা, কঠোর বার্তা ডিএসসিসির

ফুটপাতে অবৈধ দোকান বসালে এবার মামলা ও মালামাল জব্দের মুখে পড়তে হবে এমন কঠোর বার্তা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তাঁর ঘোষণা অনুযায়ী, নির্ধারিত নিয়মের বাইরে সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে গার্মেন্টসের গুদামে আগুন, কাজ করছে ৯ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

মাদ্রাসায় শিক্ষককে মারধর, রুমিসহ ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। শিশুটির বাবার করা মামলায় অভিযুক্ত খণ্ডকালীন শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, হামলা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের মারধর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে শাহজালাল রুমিসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিন্সেস হোটেলে আগুন

কক্সবাজারের হোটেলে আগুন লাগার ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিন শতাধিক পর্যটক। শহরের সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিন্সেস আবাসিক হোটেলের জেনারেটর রুমে আগুন লাগার পর দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

শিশুদের ওপর যৌন নির্যাতন নিয়ে আলেমদের নীরবতায় প্রশ্ন আসিফ নজরুলের

শিশুদের বিরুদ্ধে বলাৎকার ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের ঘটনায় আলেম সমাজের বড় অংশকে সোচ্চার হতে দেখা যায় না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। এসব অপরাধের বিরুদ্ধে ধর্মীয় নেতাদের প্রকাশ্যে অবস্থান নেওয়া এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করার আহ্বান জানিয়েছেন তিনি।

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষ, বাসে আগুন, যানজট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মৌলভীর দোকান (পাঠানি পোল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সংঘর্ষে জড়িত মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।