সারাদেশ

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার খবর পাওয়া গেছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে বলে দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্রেনটির যাত্রা ব্যাহত হয়। এতে দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা।

রাণীনগরে কীটনাশকের দোকানে চুরি, মই ফেলে উধাও চোর!

নওগাঁর রাণীনগরে মেসার্স আফিয়া ট্রেডার্স নামক একটি কীটনাশক ঔষধের দোকানের ভ্যান্টিলেটরের গ্যাস ফ্যান কেটে চুরির ঘটনা ঘটেছে। তবে চোরেরা তাদের ব্যবহৃত মই ফেলে রেখে চলে গেছে।

মহাসপ্তমী পূজার শেষ দিন আজ, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ

শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহাসপ্তমী। আজ রোববার (১৮ অক্টোবর) মহাসপ্তমীর দ্বিতীয় দিন। এ বছর তিথির হিসাবে সপ্তমী দুদিন ধরে পালিত হচ্ছে। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এ তিথিকে ঘিরে পূজামণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গার আরাধনা, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আয়োজন।

কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ডিএনএ পরীক্ষার অপেক্ষায় স্বজনেরা

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মরদেহ রাখা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে। প্রিয়জনের মরদেহ শনাক্ত ও বুঝে নিতে হাসপাতালে ছুটে এসেছেন স্বজনেরা। কিন্তু আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। এ কারণে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের পর মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নওগাঁয় দূর্গা পূজায় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা

নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের চলমান দুর্গাপূজার একটি মন্ডপের গনেশ প্রতিমা কুড়াল দিয়ে ভেঙে দিয়েছে গোলাম রাব্বানি নামের এক যুবক। এঘটনায় ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সেখানে কর্তব্যরত আনসার সদস্যসহ স্থানীয়রা।

লালনের সমতার শিক্ষা নিয়ে উগ্রতার বিরুদ্ধে আহ্বান প্রতিমন্ত্রীর

লালনের সমতার শিক্ষা ও মানবিক দর্শন চর্চার মাধ্যমে ধর্মীয় উগ্রতা, ভেদাভেদ এবং পারস্পরিক অসম্মান দূর করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তাঁর মতে, প্রত্যেক মানুষের ধর্ম পালন করা বা না করার স্বাধীনতা রয়েছে। অন্যের মতামতকে সম্মান জানিয়ে সমতাভিত্তিক সমাজ গড়ে তোলাই লালন সাঁইয়ের দর্শনের অন্যতম প্রধান শিক্ষা।

মানবিক হামজা টমটমচালক হয়েও আগুনে দগ্ধদের পাশে দাড়িঁয়েছে

কক্সবাজার রিসোর্টে আগুনের ঘটনায় আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন টমটমচালক আমির হামজা। শুধু হাসপাতালে পৌঁছে দেওয়াই নয়, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে নিজের বাড়ি থেকে টাকাও এনে দেন তিনি। তাঁর এই উদ্যোগ স্থানীয়ভাবে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবে

তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ নভেম্বর থেকে দেশের ৫৬ জেলার সব উপজেলায় এ কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী তরুণেরা ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য এ কর্মসূচিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাওয়ার সুযোগ রয়েছে।

গাঁজা কান্ডে ছাত্রদল থেকে বহিষ্কার হলেন শাকিল

নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের সেই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তবে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বেতন-ভাতা বাড়ানো এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করলে শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা অংশে।

চন্দনাইশে শিক্ষা উপকরণ, ভাতা, ভ্যান ও ঘর বিতরণ করলেন এমপি জসীম উদ্দীন আহমেদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পোশাক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার ও শিক্ষার্থীদের এককালীন ভাতা, সুবিধাবঞ্চিতদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যান গাড়ি, দোকান, গবাদি পশু এবং নিবন্ধিত সমিতির অর্থায়নে গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়েছে।

আজ ও কাল মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু বিশেষ আচার

মহাসপ্তমী শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। আজ শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমী পালিত হচ্ছে। পঞ্জিকা অনুযায়ী, এ বছর সপ্তমী তিথি আগামীকালও থাকবে। তাই দুই দিন ধরেই বিভিন্ন পূজামণ্ডপে সপ্তমীর ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

দুর্গাপূজার ছুটির সমন্বয়ে আজ খোলা থাকবে দেশের সব তফসিলি ব্যাংক

আজ ব্যাংক খোলা থাকবে কি না, তা নিয়ে গ্রাহকদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। শারদীয় দুর্গাপূজার টানা ছুটির সমন্বয় করতে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে। গ্রাহকেরা ব্যাংকের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় সেবা নিতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিন শনিবার হলেও বিশেষ সিদ্ধান্তের কারণে আজ ব্যাংক খোলা রাখা হচ্ছে।

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর বার্তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষকে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে দুর্গাপূজার উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি।

চন্দনাইশে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ভোগ্য পণ্য ও এমপি জসীম উদ্দীন আহমেদ এর ব্যক্তিগত উপহার বিতরণ অনুষ্ঠিত

শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ভোগ্য পণ্য ও উপহার এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর ব্যক্তিগত উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবানে হোটেল বুকিং শেষ, রুম না পেয়ে বিপাকে পর্যটক

বান্দরবানে হোটেল বুকিং নিয়ে পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে ব্যস্ততা। শারদীয় দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিকে কেন্দ্র করে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত জেলার জনপ্রিয় হোটেল, মোটেল, রিসোর্ট ও সরকারি রেস্টহাউজের প্রায় সব কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। ফলে শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের আবাসন পেতে সমস্যায় পড়তে হতে পারে। বিশেষ করে জেলা শহরের নামী আবাসিক হোটেলগুলোতে এখন কক্ষ পাওয়া কঠিন।

দুর্গাপূজার আমেজে মুখর শাঁখারী বাজার, শাঁখা-সিঁদুরের বেচাকেনা তুঙ্গে

দুর্গাপূজার উৎসবের আমেজে জমজমাট পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারী বাজার। সরু গলিজুড়ে ক্রেতাদের ভিড়, দোকানে দোকানে বেচাকেনার ব্যস্ততা আর পূজার সামগ্রী কেনার ধুম সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সেখানে। শেষ মুহূর্তের কেনাকাটায় সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে শাঁখা, সিঁদুর, পিতল-কাঁসার সামগ্রীসহ নানা পূজার উপকরণে।