সারাদেশ

কচুয়ায় ৩৯ পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

চাঁদপুরের কচুয়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ৩৯টি পূজামণ্ডপে। অধিকাংশ মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন রং-তুলির শেষ আঁচড়ে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমাকে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পাশাপাশি মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ।

মহানগর এক্সপ্রেসে এবার সরাসরি কক্সবাজার, থামবে যেসব স্টেশনে

মহানগর এক্সপ্রেস আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচল শুরু করার কথা রয়েছে। নতুন এই ব্যবস্থায় যাত্রাপথের বিভিন্ন স্টেশনের যাত্রীরা ট্রেন পরিবর্তন না করেই পর্যটন শহর কক্সবাজারে যাওয়ার সুযোগ পাবেন।

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলেই ব্যবস্থা, কঠোর বার্তা টুকুর

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উপকারভোগী নির্বাচনে কেউ অনিয়মের চেষ্টা করলে তা সংশ্লিষ্টদের জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আত্রাইয়ে দুর্গাপূজার ৫৪ মণ্ডপে ৬০০ কেজি চাল বরাদ্দ

নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় মোট ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

বিশ্ব মান দিবস আজ

বিশ্ব মান দিবস আজ বুধবার। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস পালন করা হয়।

চট্টগ্রাম-১৪ আসনের এমপি জসীম উদ্দীন আহমেদের পিএস হলেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান জিহাদ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের অন্যতম সদস্য আব্দুল্লাহ আল নোমান জিহাদ।

নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

নওগাঁর মান্দায় বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শহিদুলের স্ত্রী ও ভাই আহত হয়েছেন।

চন্দনাইশে ফুটপাত দখলমুক্তে এমপির কঠোর আল্টিমেটাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট থেকে খাঁনহাট পর্যন্ত রাস্তার দুই পাশে ফুটপাত দখলমুক্ত করতে আল্টিমেটাম দিয়েছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

শেষ মুহুর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

সনাতন ধর্মালম্বীদের মাতৃত্ব ও শক্তির প্রতীক দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মাধ্যমে শুরু হতে যাচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দিন যতই ঘনিয়ে আসছে, সনাতনীদের বাড়ি বাড়ি চলছে প্রধান ধর্মীয় শারদীয় দুর্গাপূজা পালনের উৎসব। এই উৎসবকে ঘিরে নওগাঁ জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।

রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইটও বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সৌদি আরবে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর আগে শুধু রিয়াদগামী ফ্লাইট স্থগিতের ঘোষণা দেওয়া হলেও এবার সেই সিদ্ধান্তের আওতায় এসেছে দাম্মাম রুটও। এতে সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

ডেঙ্গুর প্রকোপে দেশে বাড়ছে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ঝুঁকিতে বাংলাদেশের পর্যটন, হারিয়ে যাবে কি প্রাকৃতিক সৌন্দর্য?

জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীভাঙন ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলো। কক্সবাজারের সমুদ্রসৈকত থেকে সুন্দরবন, সেন্টমার্টিন, সিলেটের চা-বাগান ও বান্দরবানের পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এসব জায়গার ভবিষ্যৎ এখন নানা চ্যালেঞ্জের মুখে। পর্যটন খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও স্থানীয় মানুষের জীবিকার সঙ্গে জড়িত। তাই পর্যটনকেন্দ্রগুলোকে দুর্যোগসহনশীল করে তোলা এখন সময়ের দাবি।

চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি জসীম উদ্দীন আহমেদ

চট্টগ্রামের চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

আজ বিশ্ব ব্যর্থতা দিবস, ব্যর্থতা থেকেই সফলতার শিক্ষা

আজ ১৩ অক্টোবর, আন্তর্জাতিক ব্যর্থতা দিবস (International Day for Failure)। ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নেওয়া এবং নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর প্রেরণা জোগাতেই দিনটি পালন করা হয়। সাধারণত সমাজে সফল মানুষের গল্প বেশি আলোচিত হয়, কিন্তু তাঁদের সাফল্যের পেছনে থাকা ব্যর্থতা ও সংগ্রামের গল্প অনেক সময় আড়ালেই থেকে যায়। আজকের দিনটি সেই ব্যর্থতাকে স্বীকার করে সামনে এগিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দেয়।

৩০০ মিলিয়ন ডলারের পরিকল্পনায় এভিয়েশন হাব চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৩০০ মিলিয়ন ডলার সম্ভাব্য ব্যয়ের একটি পরিকল্পনা করা হয়েছে। এর আওতায় ওয়াইড-বডি উড়োজাহাজ পরিচালনা, ট্রান্সফার যাত্রীসেবা এবং এয়ার কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিবহনের সক্ষমতা ৫০ লাখ থেকে এক কোটি পর্যন্ত উন্নীত হতে পারে।

চকবাজারের মার্কেটে ভয়াবহ আগুন, সাড়ে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে নেই

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা নামে একটি মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভাতে বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় ঘটনাটি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায়

কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার (১৩ অক্টোবর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালা কর্তনের কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্য ৪ কোটি পরিবার

দেশজুড়ে ফ্যামিলি কার্ডের জন্য পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাড়ে ৩ কোটি থেকে ৪ কোটি পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ১ কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ১০ লাখ পরিবার এ কর্মসূচির সুবিধা পাওয়ার যোগ্য হতে পারে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।