চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. কামরুল হাছানের নেতৃত্বে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন, “দুর্যোগ মোকাবিলায় শুধু সরকার নয়, প্রতিটি পরিবারকেই সচেতন হতে হবে। ঘর থেকেই দুর্যোগ প্রস্তুতি শুরু করতে হবে। আমরা দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়তে সবাইকে সাথে নিয়ে কাজ করব।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
ছবির ক্যাপশন: চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় এমপি জসীম উদ্দীন আহমেদ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন