নওগাঁ জেলা প্রতিনিধিঃ সুদাম চন্দ্র

নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় মোট ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মোঃরেজাউল ইসলাম রেজু।

সভায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আরে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা কমান্ডার মো. গোলজার এবং প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান।

এ ছাড়া উপজেলা বি,এন,পি,এবং পূজা কমিটির হিন্দু নেতৃবৃন্দ উপস্হত ছিলেন।

সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখার বিষয়ে আলোচনা করেন।