সারাদেশ

নওগাঁয় প্রসূতির মৃত্যু, পেটে গজ কাপড় রেখেই সেলাই দেওয়ার অভিযোগ

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় প্রসূতির পেটের ভেতরে গজ কাপড় রেখে সেলাই করে দেওয়ার ঘটনায় তরুণী রাহী মুনীর মৃত্যুর মামলায় চিকিৎসকসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

হঠাৎ করেই বিকট শব্দ হয়। তারপর আর ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছিলো না। ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছে। এভাবেই কথাগুলো বলছিলেন হামিদা বেগম এক নারী শ্রমিক।

এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তার ৩৪লাখ টাকা ছিনতাই

নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় এই ঘটনা ঘটে।

চন্দনাইশে বিষাক্ত রঙ মেশানো মাছ বিক্রি, জরিমানা ১০ হাজার টাকা

চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া খাঁনহাট বাজারে সামুদ্রিক মাছে নিষিদ্ধ ও ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির অপরাধে এক মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১৭ হাজার টাকা মূল্যের বিষাক্ত রঙ মেশানো মাছ জব্দ করে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।

চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে চোরসহ ৩ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলাসহ বিভিন্ন মামলার ৩ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চন্দনাইশে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৭ ব্যক্তিকে জরিমানা

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্দেশে অবশেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে অবৈধ দখল উচ্ছেদে মাঠে নেমেছে প্রশাসন।

চন্দনাইশে এতিমখানা-হেফজখানা পরিদর্শনে ইউএনও

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বিভিন্ন এতিমখানা ও হেফজখানা আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান। পরিদর্শন শেষে তার দেওয়া একটি মানবিক ফেসবুক স্ট্যাটাসে তোলপাড় শুরু হয়েছে।

বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী, শুরু হচ্ছে বাছাই

বাংলাদেশ থেকে প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হবে না। বিমানভাড়াসহ প্রয়োজনীয় মাইগ্রেশন খরচ বহন করা হবে ‘জিরো কস্ট’ ব্যবস্থায়। সরকার জানিয়েছে, কর্মীদের দক্ষতা, অভিজ্ঞতা এবং মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল এবং অনুমোদিত নিয়োগকারী সংস্থার মাধ্যমে এই প্রক্রিয়া এগোবে।

দুর্গাপূজার নিরাপত্তায় ডিএমপির কঠোর প্রস্তুতি

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করাকে এবার পুলিশের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। তাঁর ভাষায়, এবারের শারদীয় দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে প্রথমবারের মতো দেশের অন্যতম বড় ধর্মীয় উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই ঢাকার প্রতিটি পূজামণ্ডপে যেন নির্বিঘ্নে উৎসব পালিত হয়, সে জন্য সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সভায় এসব কথা বলেন কমিশনার।

বাংলা একাডেমি ফন্টের উদ্বোধন, নতুন সম্ভাবনা বাংলা ভাষায়

বাংলা একাডেমি ফন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার আরও সমৃদ্ধ ও সহজ করার লক্ষ্য নিয়ে ‘তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় এই ফন্টটি প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষার ব্যবহার আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ২৮ অক্টোবর

সাভারের আলোচিত রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি আবারও পিছিয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) যুক্তিতর্ক উপস্থাপনের কথা থাকলেও সংশ্লিষ্ট বিচারক ছুটিতে থাকায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন হবে।

জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি ও আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগরীর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পূর্ণাঙ্গ অভিষেক উদযাপন কমিটি গঠন, বিভিন্ন উপ-কমিটি গঠন, আলোচনা সভা এবং সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের জন্মদিন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫০ দিনের ব্যবধানে একই পরিবারের বাবা-ছেলে খুন

খুলনার রূপসায় ছেলে জয় ঢালী হত্যার ৫০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনা ঘটে। মাগরিবের নামাজের পর স্থানীয় একটি চায়ের দোকানের বেঞ্চে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।

পুলিশের পোশাক ‘ঘুষের টাকায়’ এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে পুলিশের পোশাক ঘুষের টাকা দিয়ে কেনা এবং ঘুষ নেওয়ার উদ্দেশ্যেই পোশাক পরেছেন এমন কথা বলতে শোনা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

দেশের কত জেলা ঘুরেছেন? বাংলাদেশ ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

বাংলাদেশ ভ্রমণ ম্যাপ এখন শুধু ঘোরার স্মৃতি ধরে রাখার উপায় নয়, পরবর্তী ভ্রমণের পরিকল্পনাও করা যাচ্ছে এর মাধ্যমে। দেশের ৬৪ জেলার মধ্যে আপনি কয়টি ঘুরেছেন, কোনগুলো এখনো বাকি, তা এক নজরে দেখার সুযোগ দিচ্ছে ‘Unseen Bangladesh’ নামে একটি ওয়েব প্ল্যাটফর্ম। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের তৈরি ম্যাপ শেয়ার করছেন অনেকে।বাংলাদেশ ভ্রমণ ম্যাপ বানাতে এখন আর আলাদা করে ডিজাইন শেখার প্রয়োজন নেই। নিজের ঘুরে আসা জেলা, ছবি ও নাম যোগ করে কয়েক মিনিটেই তৈরি করা যায় একটি ব্যক্তিগত ভ্রমণ ম্যাপ। এজন্য ব্যবহার করতে পারেন

চন্দনাইশে বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ জন সহ মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৫ জন সহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রামে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল আল আমিনের মৃত্যু

পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) আর নেই। চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন আল আমিন।

চন্দনাইশে ভোর থেকেই ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

ঋতু পরিবর্তনের বার্তা নিয়ে চট্টগ্রামের চন্দনাইশে শুরু হয়েছে কুয়াশাচ্ছন্ন সকাল। সোমবার (০৫ অক্টোবর) ভোর থেকেই পুরো উপজেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। সকাল ৭টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় জনজীবনে কিছুটা ভোগান্তি দেখা দিলেও প্রকৃতিতে ফিরেছে শীতের আমেজ।

চট্টগ্রামে শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী এসআই সাইফুল আলম

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) সাইফুল আলম।

চন্দনাইশে স্কুল ফাঁকি দিয়ে ঘোরাঘুরি, শিক্ষার্থীরা আটক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঝাউবাগান এলাকায় স্কুল চলাকালীন সময়ে ঘোরাফেরা করার অপরাধে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আটক করে তাদের অভিভাবক ও শিক্ষকদের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।