সারাদেশ

নওগাঁয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজামণ্ডপ কমিটিগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ। আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলার দুবলহাটী রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সাজেক ভ্যালিতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

সাজেক ভ্যালিতে পর্যটক প্রবেশ ও অবস্থানের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। নিরাপত্তার কারণ দেখিয়ে রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণে চার জনের অবস্থা আশংকাজনক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে কাঁচপুরের সোনাপুর উত্তরপাড়া এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, চারজনের শারীরিক অবস্থাই আশঙ্কাজনক।

মান্দায় হানি ট্র্যাপ, ১০ লাখ টাকা চাঁদা দাবিতে গ্রেপ্তার

বিয়ে বা পাত্রী দেখার কথা বলে ডেকে এনে প্রবীণ ব্যক্তির সঙ্গে এক নারীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণের পর ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জাকারিয়া (৩৮) নামের এক মূল হোতাকে গ্রেপ্তার করেছে নওগাঁর মান্দা থানা পুলিশ।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, বাড়ি বাড়ি যাবেন কর্মীরা

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ১০ ও ১১ অক্টোবর এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে শুমারির তথ্য সংগ্রহের কাজ।

চন্দনাইশে ভাড়া বাসা থেকে টাইলস মিস্ত্রির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে ভাড়া বাসা থেকে মোহাম্মদ রুবেল হোসেন (৩২) নামে এক টাইলস মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আতঙ্ক, পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণা এবং জেলা হাসপাতালে ঢাকার ১৫ থেকে ২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

নওগাঁর সাপাহারে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ব'জ্রপাতের ঝুঁ'কি কমাতে নওগাঁর সাপাহারে তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা।

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, সিএনজিচালক গ্রেপ্তার

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে সিএনজিচালক সুমনের বিরুদ্ধে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার অভিযোগের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।

হাউজিং ফেয়ারে এনডিইর স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে আয়োজিত তিন দিনব্যাপী হাউজিং ফেয়ারে এনডিই বিল্ডিং প্রোডাক্টস লিমিটেডের স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির আধুনিক নির্মাণসামগ্রী, প্রযুক্তিনির্ভর উৎপাদন কার্যক্রম, পণ্যের গুণগত মান এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার সম্পর্কে খোঁজখবর নেন। আবাসন ও নির্মাণ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই মেলায় এনডিই বিল্ডিং প্রোডাক্টস তাদের আধুনিক কংক্রিট ব্লক উৎপাদন প্রযুক্তি ও পণ্যের সক্ষমতা

দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের বৃহত্তর দোহাজারীকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত স্থানীয় জনসাধারণ।

চন্দনাইশে বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস

চট্টগ্রামের চন্দনাইশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযানে একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে বিপুল পরিমাণ ক্ষতিকর কেমিক্যাল জব্দ ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বিজিসি ট্রাস্ট মেডিকেলে আয়োজন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (CME) সেশন অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশে আহত অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার, পরিচয় খুঁজছে সবাই

চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বোনের বিয়ে থেকে ফেরার পথে দুর্ঘটনা, রাউজানে প্রাণ গেল দুবাইপ্রবাসীর

রাউজানে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুবাইপ্রবাসী খোরশেদ আলমের প্রাণ। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারান তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ১৮ বছর বয়সী নববধূ রায়সা ওসমান। মাত্র দুই মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল।

চন্দনাইশে জমে উঠেছে শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী ১০ দিনব্যাপী, ক্রেতা-দর্শনার্থীর উপচে পড়া ভিড়

চট্টগ্রামের চন্দনাইশে মুজাফফরাবাদ কলেজ সংলগ্ন কালাম কনভেনশন হলে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী-২০২৬ জমে উঠেছে।

চট্টগ্রামে দুর্গাপূজার মণ্ডপ কমেছে ৫৮টি, উদ্বেগের মাঝেই উৎসবের আয়োজন

চট্টগ্রামে দুর্গাপূজা এবার গত বছরের তুলনায় কম হচ্ছে। জেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার প্রতিমা পূজার সংখ্যা প্রায় ৫৮টি কমেছে। আয়োজকদের মানসিক উদ্বেগ ও আর্থিক সংকটকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন তাঁরা। তবে উদ্বেগের মধ্যেও মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের আহ্বান হাসনাত আবদুল্লাহর

দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখতে আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ভিন্ন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতাও প্রয়োজন।