কুয়াকাটা বিচ কার্নিভালে পর্যটকের ঢল, জমজমাট উৎসব
কুয়াকাটা বিচ কার্নিভাল ঘিরে উৎসবের রঙে সেজেছে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা। দুই দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে সমুদ্রসৈকতে নেমেছে পর্যটকদের ঢল। বিচ ফুটবল, ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মুখর হয়ে উঠেছে সৈকত এলাকা। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ডিসি পার্ক-সংলগ্ন সৈকতের জিরো পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে কার্নিভালের উদ্বোধন করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসব স্থানীয় পর্যটন শিল্পে নতুন গতি আনবে।

